স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করুন অনলাইনে, ছবিসহ ফ্রি
স্কুল, মাদ্রাসা আর কোচিংয়ের স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করুন অনলাইনে, ছবিসহ এবং সম্পূর্ণ ফ্রি। Excel থেকে তালিকা আর ছবির ফোল্ডার দিলেই CR80 মাপের কার্ড, A4 পাতায় কাটার দাগসহ PDF।
প্রতিষ্ঠানের নাম, লোগো আর শিক্ষার্থীদের তালিকা দিলেই ছবিসহ আইডি কার্ড তৈরি হয়ে যাবে। একজন একজন করে লিখতে পারেন, অথবা Excel থেকে পুরো তালিকা একবারে আনতে পারেন। শেষে A4 পাতায় কাটার দাগসহ PDF নামিয়ে যেকোনো প্রিন্টারে ছাপিয়ে নিন। কোনো অ্যাকাউন্ট লাগবে না, আর ছবি বা তালিকা আপনার ব্রাউজারের বাইরে কোথাও যায় না।
যেভাবে স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করবেন
- ডিজাইন বেছে নিন। লম্বালম্বি নাকি আড়াআড়ি কার্ড চান, আর প্রতিষ্ঠানের রং কোনটি, তা ঠিক করুন। তালিকায় না থাকলে নিজের পছন্দের রংও বেছে নিতে পারবেন।
- প্রতিষ্ঠানের তথ্য দিন। নাম, ঠিকানা, মোবাইল নম্বর, লোগো আর প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর যোগ করুন। স্বাক্ষরের নিচে অধ্যক্ষ, প্রধান শিক্ষক বা মুহতামিম, যে পদবি চান লিখে দিন।
- কার্ডে কী কী থাকবে, বেছে নিন। নাম সব সময় থাকে। শ্রেণি, শাখা, রোল, আইডি নম্বর, রক্তের গ্রুপ, অভিভাবকের মোবাইল, মেয়াদ, QR কোড আর স্বাক্ষর, যেটি দরকার নেই তার টিক তুলে দিন।
- শিক্ষার্থীদের তালিকা দিন। একজন একজন করে লিখুন, অথবা Excel থেকে কপি করে পেস্ট করুন। ছবির নাম রোল বা আইডি নম্বর দিয়ে রাখলে ছবি স্বয়ংক্রিয়ভাবে মিলে যাবে।
- PDF নামিয়ে প্রিন্ট করুন। প্রতিটি A4 পাতায় ৯ টি লম্বালম্বি অথবা ১০ টি আড়াআড়ি কার্ড ধরবে। কাটার দাগ ধরে কেটে নিলেই হলো।
ছবিসহ স্কুলের আইডি কার্ড
প্রতিটি কার্ডে শিক্ষার্থীর ছবি বসানোর জন্য আলাদা করে ছবি কেটে ঠিক করার দরকার নেই।
- একটি ছবি: তালিকার সারিতে "ছবি নেই" লেখায় চাপ দিয়ে ছবি দিন। ছবিটি কার্ডের মাপে কেটে বসে যাবে। মুখটি ডিম্বাকার দাগের ভেতরে না এলে আঙুল দিয়ে টেনে সরিয়ে আর ছোট-বড় করে ঠিক করে নিন।
- পুরো ক্লাসের ছবি একসাথে: ছবির ফোল্ডার দিন। প্রতিটি ছবির নাম রোল (যেমন 12.jpg) অথবা আইডি নম্বর (যেমন AQM-26-0612.jpg) হলে ছবি নিজে থেকেই সঠিক শিক্ষার্থীর কার্ডে বসবে। কতজনের ছবি মিলেছে, সেটাও দেখা যাবে, যেমন "৪৬ / ৪৮ জন"।
- যেগুলো মেলেনি: যে ছবির নাম কারও সাথে মেলেনি, সেগুলো আলাদা করে দেখানো হবে। প্রতিটি ছবি কার, তা তালিকা থেকে বেছে দিলেই হবে।
- মোবাইল থেকে: মোবাইলে ফোল্ডার দেওয়া না গেলে "ছবিগুলো বেছে নিন" চেপে একসাথে অনেকগুলো ছবি বেছে নিন। মোবাইলের ক্যামেরায় তোলা বড় ছবিও স্বয়ংক্রিয়ভাবে ছোট করে নেওয়া হবে।
কার্ডে যে ছবি বসে, সেটি সাদা বা হালকা রঙের পেছনে সামনাসামনি তোলা হলে সবচেয়ে ভালো দেখায়।
Excel থেকে একসাথে সব শিক্ষার্থীর কার্ড
অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীর তালিকা আগে থেকেই Excel বা Google Sheets এ থাকে। এখানে নতুন করে টাইপ করার দরকার নেই।
- কপি আর পেস্ট: Excel এ নাম থেকে মোবাইল নম্বর পর্যন্ত ঘরগুলো সিলেক্ট করে কপি করুন। তারপর এখানকার তালিকার যেকোনো ঘরে পেস্ট করুন। প্রতিটি ঘর নিজের জায়গায় বসে যাবে, দরকার হলে নতুন সারিও যোগ হবে।
- ফাইল থেকে আনুন: পুরো .xlsx বা .csv ফাইলও আনা যায়। প্রথম সারিতে "নাম", "শ্রেণি", "রোল", "আইডি" এমন কলামের নাম থাকলে সেগুলো দেখেই কলাম মিলিয়ে নেওয়া হবে। যোগ করার আগে একবার দেখে নিতে পারবেন কোন কলামে কী আছে।
- নিজে লিখুন: তালিকাটি দেখতে স্প্রেডশিটের মতোই। Enter চাপলে নিচের সারিতে যাওয়া যায়। কোনো সারিতে চাপ দিলে ওপরে সেই শিক্ষার্থীর কার্ড দেখা যাবে।
আইডি কার্ডের মাপ: CR80
কার্ডটি ক্রেডিট কার্ডের মাপে তৈরি হয়, যাকে CR80 বলে: ৮৫.৬ × ৫৪ মিমি। লম্বালম্বি কার্ডে মাপটি ৫৪ × ৮৫.৬ মিমি। তাই সাধারণ ব্যাজ হোল্ডার, ফিতার কভার আর PVC কার্ডের খাপে সহজেই লেগে যায়।
| কার্ডের ধরন | মাপ | প্রতি A4 পাতায় |
|---|---|---|
| লম্বালম্বি | ৫৪ × ৮৫.৬ মিমি | ৯ টি (৩ × ৩) |
| আড়াআড়ি | ৮৫.৬ × ৫৪ মিমি | ১০ টি (২ × ৫) |
A4 কাগজে আইডি কার্ড প্রিন্ট করবেন যেভাবে
- কাগজ বেছে নিন। ২৫০ থেকে ৩০০ GSM এর আর্ট কার্ড কাগজে ছাপলে কার্ড শক্ত হয়। সাধারণ কাগজে ছাপিয়ে ল্যামিনেট করে নিলেও চলবে।
- মাপ ঠিক রাখুন। প্রিন্টের সময় "Actual size" বা "100%" বেছে নিন। "Fit to page" দিলে কার্ড ছোট হয়ে যাবে।
- দুই পাশে প্রিন্ট। "সামনে ও পেছনে" বেছে নিলে প্রতিটি সামনের পাতার পরেই তার পেছনের পাতা আসবে। দুই পাশে প্রিন্ট করা যায় এমন প্রিন্টারে "Flip on long edge" বেছে নিন, প্রতিটি কার্ডের পেছন নিজের সামনের ঠিক পেছনেই পড়বে। প্রিন্টার এক পাশে ছাপলে কাগজ উল্টে আবার দিন।
- কেটে নিন। প্রতিটি কার্ডের কোণের বাইরে ছোট কাটার দাগ থাকে। স্কেল আর কাটার বা পেপার কাটার দিয়ে দাগ বরাবর কাটুন।
প্রতিটি কার্ডের পেছনে আর প্রতিটি পাতার নিচে ছোট করে "edusine.com এ ফ্রি তৈরি" লেখা থাকে।
আইডি কার্ড মেকার অ্যাপ লাগবে কি?
না, আলাদা কোনো অ্যাপ নামাতে হবে না। মোবাইলের ব্রাউজারে (Google Chrome, Safari) এই পেজটি খুললেই হবে। পেজটি মোবাইলের জন্যই সাজানো, তাই ফোনে তোলা ছবি দিয়েই কার্ড বানানো যায়। শেষে PDF নামিয়ে যেকোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে পারবেন।
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন
আইডি কার্ড মেকারটি কি সত্যিই ফ্রি?
হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে। কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না, কতগুলো কার্ড বানাবেন তারও কোনো সীমা নেই। প্রতিটি কার্ডের পেছনে ছোট করে "edusine.com এ ফ্রি তৈরি" লেখা থাকে।
শিক্ষার্থীদের ছবি কি কোথাও আপলোড হয়?
না। সব কাজ আপনার ব্রাউজারের ভেতরেই হয়। ছবি, Excel ফাইল আর শিক্ষার্থীদের তালিকা কোনো সার্ভারে যায় না। কাজটি এই ব্রাউজারে সেভ থাকে, তাই পেজ রিফ্রেশ করলেও হারাবে না। "সব মুছে ফেলুন" চাপলে সব মুছে যাবে।
Excel থেকে তালিকা কীভাবে আনব?
Excel বা Google Sheets এ ঘরগুলো কপি করে এখানকার তালিকার প্রথম ঘরে পেস্ট করুন। কলামের ক্রম হবে নাম, ইংরেজিতে নাম, শ্রেণি, শাখা, রোল, আইডি নম্বর, রক্তের গ্রুপ আর অভিভাবকের মোবাইল। প্রথম সারিতে কলামের নাম লেখা থাকলে ক্রম আলাদা হলেও সমস্যা নেই।
ছবির নাম রোল নম্বর দিয়ে রাখতে হবে কেন?
ছবির নাম দেখেই বোঝা যায় ছবিটি কার। নাম রোল (12.jpg) বা আইডি নম্বর (AQM-26-0612.jpg) হলে পুরো ক্লাসের ছবি একবারে সঠিক কার্ডে বসে যায়। একই রোল দুইজনের থাকলে আইডি নম্বর দিয়ে নাম রাখুন।
কার্ডের পেছনে কী থাকে?
প্রতিষ্ঠানের নাম, লোগো, ঠিকানা আর মোবাইল নম্বর, কার্ডটি হারিয়ে পেলে ফেরত দেওয়ার অনুরোধ, অভিভাবকের মোবাইল, একটি QR কোড আর প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর। QR কোড স্ক্যান করলে শিক্ষার্থীর নাম, আইডি, শ্রেণি, রোল আর প্রতিষ্ঠানের নাম দেখা যায়। যেটি চান না, তার টিক তুলে দিন।
শিক্ষক আর সহকর্মীদের আইডি কার্ডও কি বানানো যাবে?
যাবে। কার্ডের শিরোনাম "শিক্ষক আইডি কার্ড" লিখে দিন, শ্রেণির ঘরে পদবি লিখুন। যে ঘরগুলো লাগবে না, যেমন রোল বা শাখা, সেগুলোর টিক তুলে দিন।
প্রতি বছর কি নতুন করে তালিকা বানাতে হবে?
এখানে প্রতিবার তালিকা দিতে হবে। আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট EduSine এ থাকলে ভর্তির সময়ই শিক্ষার্থীর রেকর্ড তৈরি হয়ে যায়, আর সেই রেকর্ড থেকেই সবার আইডি কার্ড একসাথে প্রিন্ট করা যায়।
আরও ফ্রি টুল
- পরীক্ষার আগে অনলাইনে অ্যাডমিট কার্ড তৈরি করুন, এখানকার মতোই Excel থেকে তালিকা পেস্ট করে।
- পুরো সপ্তাহের ক্লাস রুটিন তৈরি করুন, শিক্ষকের সময় মিলিয়ে।
- শিক্ষার্থীদের প্রতিদিনের হাজিরা রাখতে চাইলে দেখুন EduSine এ উপস্থিতি যেভাবে নেওয়া হয়।
আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট আর সফটওয়্যার বিনামূল্যে শুরু করতে চাইলে কয়েকটি তথ্য দিলেই হবে।
ফ্রি ওয়েবসাইট তৈরি করুন