শিক্ষার্থী ও শিক্ষকের হাজিরা সফটওয়্যার
শিক্ষকের মোবাইলে রোল কল, ফিঙ্গারপ্রিন্ট মেশিনের সাথে সিঙ্ক, অনুপস্থিত হলে অভিভাবককে এসএমএস, আর মাসিক উপস্থিতির রিপোর্ট।

হাজিরা খাতা প্রতিদিনই পূরণ হয়। কিন্তু মাস শেষে কে কত দিন অনুপস্থিত ছিল, তা বের করতে বসলে এক বেলা চলে যায়। আবার কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে অভিভাবক অনেক সময় তা জানতেই পারেন না।
EduSine এ শিক্ষক মোবাইল থেকেই হাজিরা নেন। মাস শেষের হিসাব স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায়।
আপনার প্রতিষ্ঠানের জন্য যা করে
- মোবাইলে রোল কলশিক্ষক নিজের মোবাইল থেকে ক্লাসের হাজিরা নেন। সবাইকে একবারে উপস্থিত দিয়ে শুধু অনুপস্থিতদের বদলে দিলেই হয়, তাই সময় অনেক কম লাগে।
- সহকর্মীদের উপস্থিতিশিক্ষক আর অন্য সহকর্মীদের উপস্থিতির হিসাবও একই জায়গায় রাখা যায়।
- ফিঙ্গারপ্রিন্ট মেশিনস্ট্যান্ডার্ড প্ল্যানে প্রতিষ্ঠানের ফিঙ্গারপ্রিন্ট মেশিনের পাঞ্চ স্বয়ংক্রিয়ভাবে EduSine এ চলে আসে।
- অভিভাবককে জানানোচাইলে অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবককে এসএমএস পাঠাতে পারবেন। মাসিক উপস্থিতির সারাংশও এসএমএস বা ইমেইলে পাঠানো যায়।
- ছুটির আবেদনশিক্ষক, সহকর্মী আর শিক্ষার্থী ছুটির আবেদন করতে পারেন। আবেদন মঞ্জুর হলে সেই দিনগুলো উপস্থিতির হিসাবে স্বয়ংক্রিয়ভাবে ছুটি হিসেবে বসে যায়।
- রিপোর্টক্লাস, শাখা আর মাস অনুযায়ী উপস্থিতির হিসাব তৈরি থাকে।
যেভাবে কাজ করে
- শিক্ষক ক্লাসে গিয়ে মোবাইল খোলেনউপস্থিতি দিন পেজে নিজের ক্লাস আর শাখা বেছে নেন।
- হাজিরা নেনঅনুপস্থিত শিক্ষার্থীদের চিহ্ন দিয়ে সেভ করেন। ভুল হলে পরে ঠিক করে নেওয়া যায়, আর কী বদলানো হলো তার চিহ্ন থেকে যায়।
- অফিস দেখে নেয়কোন ক্লাসের হাজিরা নেওয়া এখনো বাকি, অফিস তা এক নজরে দেখতে পায়।
- অভিভাবক খবর পানঅনুপস্থিতির এসএমএস চালু থাকলে অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকের কাছে মেসেজ চলে যায়।
- মাস শেষে রিপোর্টউপস্থিতির হিসাব আর পরিসংখ্যান আলাদা করে তৈরি করতে হয় না।
ফিঙ্গারপ্রিন্ট মেশিন যুক্ত করা
স্ট্যান্ডার্ড প্ল্যানে উপস্থিতি → ডিভাইস পেজ থেকে মেশিন যুক্ত করা যায়। মেশিনের পাঞ্চ TimeNet নামের একটি সফটওয়্যার অফিসের কম্পিউটারে জমা রাখে। সেই কম্পিউটারে ছোট একটি সিঙ্ক প্রোগ্রাম চলে, যা TimeNet এর ডাটাবেস থেকে নতুন পাঞ্চগুলো পড়ে EduSine এ পাঠিয়ে দেয়। তাই যে মেশিনের পাঞ্চ TimeNet এ জমা হয়, সেটি EduSine এর সাথে চলবে। আপনার মেশিন অন্য কোনো সফটওয়্যারে চললে, মেশিন কেনার বা যুক্ত করার আগে আমাদের সাথে একবার কথা বলে নিন। ফিঙ্গারপ্রিন্ট থাকলে কে কখন এল, দেরিতে এল কি না, তা-ও অভিভাবককে জানানো যায়। বিস্তারিত জানতে ফিঙ্গারপ্রিন্টে হাজিরা নেওয়া নিয়ে লেখাটি পড়ুন।
কারা ব্যবহার করেন
- প্রতিষ্ঠান প্রধানপুরো প্রতিষ্ঠানের উপস্থিতি আর ছুটির আবেদন দেখেন।
- অফিসযেকোনো ক্লাসের হাজিরা নিতে বা ঠিক করতে পারে, আর রিপোর্ট প্রিন্ট করে।
- শিক্ষকনিজের ক্লাস বা শাখার হাজিরা নেন। শ্রেণি শিক্ষক নিজের ক্লাসের ছুটির আবেদন দেখেন।
- অভিভাবকএসএমএসে অনুপস্থিতির খবর পান। স্ট্যান্ডার্ড প্ল্যানে পোর্টালে সন্তানের উপস্থিতি দেখেন আর ছুটির আবেদন করেন।
সাধারণ প্রশ্ন
অনুপস্থিতির এসএমএস কি স্বয়ংক্রিয়ভাবে যায়?
শুরুতে এটি বন্ধ থাকে। চাইলে সেটিংস থেকে চালু করে নিতে পারবেন। এসএমএসের খরচ আপনার প্রতিষ্ঠানের মেসেজ ব্যালেন্স থেকে কাটা হয়।
ফ্রি প্ল্যানে কি হাজিরা নেওয়া যাবে?
হ্যাঁ। শিক্ষার্থী আর সহকর্মীদের উপস্থিতির হিসাব ফ্রি প্ল্যানেই আছে। ফিঙ্গারপ্রিন্ট মেশিন যুক্ত করতে চাইলে স্ট্যান্ডার্ড প্ল্যান লাগবে, সেখানে দুটি মেশিন পর্যন্ত যুক্ত করা যায়।
ইন্টারনেট না থাকলে কী হবে?
হাজিরা নিতে ইন্টারনেট লাগে। তবে Wi-Fi না থাকলেও চলবে, মোবাইল ডেটাই যথেষ্ট।
উপস্থিতিতে ভুল হলে কি ঠিক করা যায়?
হ্যাঁ। ঠিক করলে আগের তথ্যের পাশে সংশোধনের চিহ্ন থেকে যায়, তাই কে কী বদলেছেন তা পরে বোঝা যায়।
খাতা ছাড়াই হাজিরা নিতে চাইলে আজই আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খুলুন।
আরও কিছু ফিচার

এসএমএস ও ইমেইল
ক্লাস, বকেয়া থাকা পরিবার, সহকর্মী বা যেকোনো নম্বরে বাংলায় এসএমএস ও ইমেইল। টাকায় রিচার্জ, পাঠানোর আগেই খরচ দেখা, আর কে পেল তা জানা।

ফলাফল ও মার্কশিট
বোর্ডের নিয়মে জিপিএ, চতুর্থ বিষয় আর মেধাক্রম স্বয়ংক্রিয়ভাবে হিসাব করুন। মার্কশিট প্রিন্ট করুন, অভিভাবককে এসএমএসে ফলাফল পাঠান।

ফ্রি ওয়েবসাইট
বাংলা ও ইংরেজিতে প্রতিষ্ঠানের ফ্রি ওয়েবসাইট। নোটিশ, ভর্তি ফর্ম, ফলাফল আর শিক্ষকের তালিকা সফটওয়্যার থেকেই আপডেট হয়। ১২ টি ডিজাইন।
৩০ ডিসেম্বরের আগেই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন।
১০ মিনিটে চালু। আটকে গেলে আমরা আছি।
