পরীক্ষা পরিচালনা, প্রবেশপত্র ও টেবুলেশন শিট সফটওয়্যার

পরীক্ষার তারিখ, বকেয়া ফি দেখে প্রবেশপত্র দেওয়া, পরীক্ষার ফি, QR কোডসহ প্রবেশপত্র আর বোর্ডের মতো টেবুলেশন শিট। সব কাজ এক জায়গা থেকে, বাংলায়।

পরীক্ষা ও ফলাফলফ্রি প্ল্যানে
পরীক্ষা পরিচালনা, প্রবেশপত্র ও টেবুলেশন শিট সফটওয়্যার

পরীক্ষার আগের দুই সপ্তাহ অফিসের সবচেয়ে ব্যস্ত সময়। কার ফি বকেয়া, কে প্রবেশপত্র পাবে, কাকে ছাড় দেওয়া হলো, কার পরীক্ষার ফি নেওয়া বাকি, এসব হিসাব আলাদা আলাদা খাতায় থাকলে ভুল হওয়াটাই স্বাভাবিক। EduSine এ প্রতিটি পরীক্ষার জন্য একটি "পরীক্ষা অফিস" পেজ থাকে। এই সব কাজ সেখানেই এক জায়গায় করা যায়।

আপনার প্রতিষ্ঠানের জন্য যা করে

  • পরীক্ষার তারিখপরীক্ষার রুটিন থেকে তারিখগুলো স্বয়ংক্রিয়ভাবে বসে যায়। আলাদা করে আবার লিখতে হয় না।
  • ক্লিয়ারেন্সের নিয়মকোন মাস পর্যন্ত ফি দেওয়া থাকলে প্রবেশপত্র দেওয়া হবে, তা আপনি ঠিক করে দেবেন। চাইলে অল্প কিছু টাকা বকেয়া থাকলেও প্রবেশপত্র দেওয়ার নিয়ম রাখতে পারেন। আবার এই যাচাইয়ে বাড়তি কোনো ফির খাতও যোগ করতে পারেন।
  • ছাড়নির্দিষ্ট তারিখের মধ্যে টাকা দেওয়ার শর্তে কোনো শিক্ষার্থীকে ছাড় দিতে পারবেন। কে কবে টাকা দেওয়ার কথা দিয়েছে, তা লেখা থাকে।
  • পরীক্ষার ফি"পরীক্ষার ফি বিল করুন" চাপলে সব শিক্ষার্থীর বিল একবারে তৈরি হয়ে যায়। আগে প্রিভিউ দেখে নিতে পারবেন, আর ভুল হলে পুরো বিল ফিরিয়েও নিতে পারবেন।
  • প্রবেশপত্রQR কোডসহ প্রবেশপত্র প্রিন্ট করা যায়। QR স্ক্যান করলেই বোঝা যায়, প্রবেশপত্রটি আসল কি না।
  • টেবুলেশন শিটবোর্ডের ধাঁচে A3 বা Legal কাগজে টেবুলেশন শিট প্রিন্ট করা যায়। সাথে পাবেন মেধা তালিকা, অকৃতকার্যদের তালিকা আর অ্যাওয়ার্ড লিস্ট (নম্বরসহ বা খালি)।

যেভাবে কাজ করে

  1. পরীক্ষা তৈরি করে পরীক্ষার রুটিন দিন। তারিখগুলো স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা অফিসে চলে আসবে।
  2. ক্লিয়ারেন্সের নিয়ম ঠিক করুন, যেমন পরীক্ষার আগের মাস পর্যন্ত সব ফি দেওয়া থাকতে হবে।
  3. দরকার হলে "পরীক্ষার ফি বিল করুন" চেপে পরীক্ষার ফির বিল তৈরি করুন।
  4. যাদের বকেয়া আছে, তাদের তালিকা দেখে ঠিক করুন কাকে ছাড় দেবেন।
  5. প্রবেশপত্র প্রিন্ট করুন।
  6. পরীক্ষার পর নম্বর দেওয়া হলে টেবুলেশন শিট, মেধা তালিকা আর অকৃতকার্যদের তালিকা প্রিন্ট করুন।

কারা ব্যবহার করেন

  • প্রধান শিক্ষক বা পরীক্ষা কমিটিনিয়ম ঠিক করেন, ছাড়ের সিদ্ধান্ত নেন, টেবুলেশন শিট দেখে ফলাফল চূড়ান্ত করেন।
  • অফিস ও হিসাব বিভাগপরীক্ষার ফির বিল তৈরি করেন, বকেয়ার তালিকা দেখেন, প্রবেশপত্র প্রিন্ট করেন।
  • শিক্ষকনিজের সাবজেক্টের নম্বর দেন। চাইলে খালি অ্যাওয়ার্ড লিস্ট প্রিন্ট করে খাতা দেখার সময় তাতে নম্বর লিখে রাখতে পারেন।
  • শিক্ষার্থী ও অভিভাবকস্ট্যান্ডার্ড প্ল্যানে পোর্টাল থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন। বকেয়া থাকলে পোর্টালে শুধু "অফিসে যোগাযোগ করুন" লেখা দেখায়। টাকার অঙ্ক সেখানে দেখানো হয় না, যাতে শিক্ষার্থী বিব্রত না হয়।

সাধারণ কিছু প্রশ্ন

ফ্রি প্ল্যানে কি অ্যাডমিট কার্ড তৈরি আর প্রিন্ট করা যায়?

হ্যাঁ। ফ্রি প্ল্যানেও QR কোডসহ প্রবেশপত্র প্রিন্ট করা যায়, আগে থেকে তৈরি একটি ডিজাইনে। প্রবেশপত্রের ডিজাইন নিজের মতো করে বদলাতে চাইলে স্ট্যান্ডার্ড প্ল্যান লাগবে। অ্যাকাউন্ট খোলার আগেই কয়েকটি প্রবেশপত্র দরকার হলে ফ্রি অ্যাডমিট কার্ড মেকার দিয়ে শিক্ষার্থীর তালিকা থেকে সরাসরি প্রিন্ট করে নিতে পারেন। পরীক্ষার সপ্তাহের রুটিন সাজাতে আছে ক্লাস রুটিন মেকার।

ফ্রি প্ল্যানে কয়টি পরীক্ষা নেওয়া যায়?

ফ্রি প্ল্যানে প্রতিটি ক্লাসে বছরে ১ টি পরীক্ষা নেওয়া যায়। স্ট্যান্ডার্ড প্ল্যানে কোনো সীমা নেই। কোচিং সেন্টারের ক্ষেত্রে এই সীমা খাটে না।

টেবুলেশন শিট কি বোর্ডের মতো দেখতে?

হ্যাঁ। বোর্ডের টেবুলেশন শিটের ধাঁচেই প্রতিটি সাবজেক্টের নম্বর, গ্রেড আর জিপিএ দেখায়। A3 বা Legal কাগজে প্রিন্ট করা যায়।

কোনো শিক্ষার্থীর বকেয়া থাকলেও কি প্রবেশপত্র দেওয়া যাবে?

হ্যাঁ। তাকে ছাড় দিয়ে দিন, আর কবে টাকা দেবে সেই তারিখটি লিখে রাখুন। পরে ফি রেজিস্টারেও তা দেখা যাবে।

পরীক্ষার ফি ভুল করে বিল হয়ে গেলে কী হবে?

চিন্তার কোনো কারণ নেই। বিল তৈরির আগেই প্রিভিউ দেখা যায়, আর ভুল হলে পুরো বিল ফিরিয়ে নেওয়া যায়।

পরীক্ষার পর ফলাফল তৈরি আর প্রকাশের নিয়ম জানতে ফলাফল প্রকাশ পেজটি দেখুন।

মাত্র কয়েক মিনিটে আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খুলে পরের পরীক্ষা থেকেই ব্যবহার শুরু করতে পারেন। এখানে শুরু করুন।

আরও কিছু ফিচার

পরীক্ষা ও ফলাফলফ্রি প্ল্যানে

ফলাফল ও মার্কশিট

বোর্ডের নিয়মে জিপিএ, চতুর্থ বিষয় আর মেধাক্রম স্বয়ংক্রিয়ভাবে হিসাব করুন। মার্কশিট প্রিন্ট করুন, অভিভাবককে এসএমএসে ফলাফল পাঠান।

ওয়েবসাইট ও ভর্তিফ্রি প্ল্যানে

ফ্রি ওয়েবসাইট

বাংলা ও ইংরেজিতে প্রতিষ্ঠানের ফ্রি ওয়েবসাইট। নোটিশ, ভর্তি ফর্ম, ফলাফল আর শিক্ষকের তালিকা সফটওয়্যার থেকেই আপডেট হয়। ১২ টি ডিজাইন।

ওয়েবসাইট ও ভর্তিফ্রি প্ল্যানে

ভর্তি

ওয়েবসাইটে অনলাইন ভর্তি ফর্ম, আবেদন নম্বর, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মেধা তালিকা, লটারি আর অপেক্ষমাণ তালিকা। এক জায়গায় পুরো ভর্তি।

এ বছরের বার্ষিক ফলাফলের আগেই

৩০ ডিসেম্বরের আগেই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন।

১০ মিনিটে চালু। আটকে গেলে আমরা আছি।

WhatsApp এ কথা বলুন
চিরকাল ফ্রি প্ল্যানসেটআপ ফি নেইব্যাংক কার্ড লাগবে না