হিফজ মাদ্রাসার জন্য সফটওয়্যার ও হিফজ ট্র্যাকার

প্রতিদিনের সবক, সবকি আর আমুখতা মোবাইলে লিখুন। ৩০ পারার বোর্ড, মাসিক রিপোর্ট, হিফজ পরীক্ষার বিভাগ আর আবাসিক হিসাব এক জায়গায়।

  • প্রতিদিনের সবক, সবকি আর আমুখতা
  • ৩০ পারার বোর্ড
  • হিজরি মাস ধরে রিপোর্ট
  • ফ্রি সহ সব প্ল্যানে
ফ্রি ওয়েবসাইট তৈরি করুন

হিফজখানার আসল কাজ হয় প্রতিদিন, প্রত্যেক ছাত্রের সাথে আলাদা করে। আজ কে কত পৃষ্ঠা সবক শোনাল, সবকি কোথা থেকে কোথায়, আমুখতায় কয়টি ভুল হলো। অনেক মাদ্রাসায় এগুলো লেখা থাকে উস্তাদের ব্যক্তিগত খাতায়। উস্তাদ বদলালে বা খাতা হারালে ছাত্রের পুরো হিসাব হারিয়ে যায়। মুহতামিম বা অভিভাবক জানতে চাইলেও খাতা ঘেঁটে বের করতে হয়।

EduSine এর হিফজ ট্র্যাকার এই খাতাটাকেই মোবাইলে নিয়ে আসে।

হিফজ ট্র্যাকারে যা যা আছে

  • প্রতিদিনের সবক, সবকি আর আমুখতাপারা আর পৃষ্ঠা কোথা থেকে কোথায়, মান, ভুলের সংখ্যা আর উস্তাদের মন্তব্য।
  • দ্বিতীয় বৈঠকদিনে দুবার শোনালে, যেমন ফজরের পর আর জোহরের পর, দুটো আলাদা করে লেখা যায়।
  • ৩০ পারার বোর্ডকোন ছাত্রের কোন পারা মুখস্থ হয়েছে, এক নজরে দেখা যায়।
  • খতমের রেকর্ডকোন ছাত্র কবে হিফজ শেষ করল, তা রেকর্ডে থেকে যায়।
  • মাসিক রিপোর্টইংরেজি মাস অথবা হিজরি মাস ধরে রিপোর্ট প্রিন্ট করা যায়।

শ্রেণি শিক্ষক নিজের ক্লাসের ছাত্রদের জন্য লেখেন। সহকারী উস্তাদকে নির্দিষ্ট শাখার কাজ দেওয়া যায়। বানাত শাখায় কোনো পুরুষ শিক্ষককে দায়িত্ব দিলে সফটওয়্যার সতর্ক করে দেয়।

হিফজ ট্র্যাকার সব প্ল্যানেই আছে, ফ্রি প্ল্যানেও। বিস্তারিত: হিফজ ট্র্যাকার।

হিফজ পরীক্ষার ফলাফল

হিফজ পরীক্ষা সাধারণত মৌখিক। হিফজ, তাজভিদ আর মাসায়েল মিলে নম্বর দেওয়া হয়। EduSine এ হিফজ পরীক্ষার জন্য আলাদা একটি বিভাগ স্কেল আছে, যেখানে মোট নম্বরের সাথে হিফজের নম্বরও দেখে মুমতায, জায়্যিদ জিদ্দান বা অন্য বিভাগ ঠিক হয়। কাট-অফ আপনার মাদ্রাসা বা বোর্ডের নিয়মমতো বদলে নিতে পারবেন। বিস্তারিত: ফলাফল প্রকাশ।

আবাসিক হিফজখানা

বেশির ভাগ হিফজ ছাত্র মাদ্রাসাতেই থাকে। স্ট্যান্ডার্ড প্ল্যানে কামরা আর সিটের তালিকা, প্রত্যেকের সিট ভাড়া আর খানা খরচ, আর লিল্লাহ বোর্ডিংয়ের ছাড় রাখা যায়। বিস্তারিত: হোস্টেল।

মাসিক বেতন আর রসিদের জন্য: ফি ও রসিদ। উস্তাদদের উপস্থিতি আর ছাত্রদের উপস্থিতির জন্য: উপস্থিতি।

অভিভাবক যা দেখতে পান

স্ট্যান্ডার্ড প্ল্যানে অভিভাবক পোর্টালে সন্তানের হিফজের অগ্রগতি দেখতে পারেন। এখানে তিনি শুধু দেখতে পারেন, কিছু বদলাতে পারেন না। ফ্রি প্ল্যানে পোর্টাল নেই, তবে মাসিক রিপোর্ট প্রিন্ট করে দেওয়া যায়, অথবা এসএমএসে খবর পাঠানো যায়। বিস্তারিত: এসএমএস ও ইমেইল।

কারিকুলাম আর ওয়েবসাইট

সাইন আপের সময় হিফজ বেছে নিলে হিফজ বিভাগের ক্লাসগুলো তৈরি হয়ে যায়, আর হিফজ ট্র্যাকার স্বয়ংক্রিয়ভাবে মেনুতে চলে আসে (উপস্থিতি → হিফজ ট্র্যাকার)। হিফজখানার সাথে কওমি বা আলিয়া বিভাগও থাকলে, সেগুলোও একই অ্যাকাউন্টে চালানো যায়। কওমি মাদ্রাসার কাজের জন্য দেখুন কওমি মাদ্রাসা।

আপনার মাদ্রাসার নামে একটি ফ্রি ওয়েবসাইটও তৈরি হয়ে যায়। মাদ্রাসার জন্য Mehrab আর Minar ডিজাইন আছে। বিস্তারিত: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।

কে কী কাজ করবেন

  • মুহতামিম বা প্রধানকোন ছাত্র কত পারা এগোল, মাসিক রিপোর্টে দেখবেন।
  • হিফজের উস্তাদপ্রতিদিনের সবক মোবাইলে লিখবেন।
  • দফতরভর্তি, বেতন আর খানার হিসাব রাখবেন।
  • অভিভাবকস্ট্যান্ডার্ড প্ল্যানে পোর্টালে অগ্রগতি দেখবেন।

হিফজখানার খাতা মোবাইলে আনতে চাইলে এখানে শুরু করুন। মাত্র কয়েক মিনিটেই ওয়েবসাইট আর সফটওয়্যার তৈরি হয়ে যাবে।

এ বছরের বার্ষিক ফলাফলের আগেই

৩০ ডিসেম্বরের আগেই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন।

১০ মিনিটে চালু। আটকে গেলে আমরা আছি।

WhatsApp এ কথা বলুন
চিরকাল ফ্রি প্ল্যানসেটআপ ফি নেইব্যাংক কার্ড লাগবে না