অনলাইনে ফলাফল প্রকাশ ও মার্কশিট সফটওয়্যার
বোর্ডের নিয়মে জিপিএ, চতুর্থ বিষয় আর মেধাক্রম স্বয়ংক্রিয়ভাবে হিসাব করুন। মার্কশিট প্রিন্ট করুন, অভিভাবককে এসএমএসে ফলাফল পাঠান।

ফলাফল তৈরির সময়টা প্রতিষ্ঠানের অফিসে সবচেয়ে চাপের সময়। শিক্ষকেরা কাগজে নম্বর দেন, অফিসের কেউ তা Excel এ তোলেন, তারপর জিপিএর সূত্র বসিয়ে মার্কশিট তৈরি হয়। একটি সূত্র ভুল হলেই পুরো ক্লাসের ফলাফল ভুল হয়ে যায়।
EduSine এ শিক্ষকেরা সরাসরি সফটওয়্যারে নম্বর দেন। বাকি সব হিসাব EduSine নিজেই করে দেবে।
আপনার প্রতিষ্ঠানের জন্য যা করে
- বোর্ডের নিয়মে জিপিএবাংলাদেশের শিক্ষা বোর্ডের ৫ পয়েন্টের স্কেলে জিপিএ আর গ্রেড হিসাব হয়। শুরুতে এই নিয়মই সেট করা থাকে।
- চতুর্থ বিষয় আর দুই পত্রের বিষয়চতুর্থ বিষয়ের শুধু ২ এর ওপরের পয়েন্ট যোগ হয়। বাংলা, ইংরেজির মতো দুই পত্রের বিষয় একটি সাবজেক্ট হিসেবেই ধরা হয়।
- সৃজনশীল, বহুনির্বাচনি আর ব্যবহারিকপ্রতিটি অংশের আলাদা পাস নম্বর দেওয়া যায়।
- মেধাক্রমক্লাস আর শাখায় শিক্ষার্থীর অবস্থান স্বয়ংক্রিয়ভাবে বের হয়।
- মার্কশিট আর রেজাল্ট কার্ডআগে থেকে তৈরি ডিজাইনে প্রিন্ট করুন।
- অভিভাবকের কাছে ফলাফলপ্রকাশের সময় এক ক্লিকেই অভিভাবকদের এসএমএস আর ইমেইলে ফলাফল পাঠাতে পারবেন।
- বোর্ড পরীক্ষার ফলাফলএসএসসি, দাখিল, এইচএসসি আর আলিমের ফলাফল Excel থেকে ইমপোর্ট করে রেখে দিতে পারবেন।
যেভাবে কাজ করে
- পরীক্ষা তৈরি করুনকোন ক্লাসের পরীক্ষা, কোন কোন সাবজেক্ট, পূর্ণ নম্বর আর পাস নম্বর কত, তা ঠিক করে দিন।
- শিক্ষকেরা নম্বর দেনপ্রত্যেক শিক্ষক নিজের মোবাইল বা কম্পিউটার থেকে নিজের সাবজেক্টের নম্বর লেখেন।
- ফলাফল হিসাব করুনঅফিস থেকে এক ক্লিকেই পুরো ক্লাসের জিপিএ, গ্রেড আর মেধাক্রম তৈরি হয়ে যাবে।
- দেখে নিন, তারপর প্রকাশ করুনকোনো নম্বর বাকি থাকলে বা ভুল মনে হলে প্রকাশের আগেই ঠিক করে নিন।
- পরিবারকে জানান"পরিবারকে জানান" অপশন চালু রাখলে প্রতিটি পরিবারের কাছে একটি এসএমএসে জিপিএ ও গ্রেড চলে যাবে। পরিবারের ইমেইল দেওয়া থাকলে পুরো মার্কশিট ইমেইলেও যাবে।
- মার্কশিট প্রিন্ট করুনক্লাসের সবার রেজাল্ট কার্ড একবারে প্রিন্ট করা যায়।
কারা ব্যবহার করেন
- প্রতিষ্ঠান প্রধানফলাফল দেখে প্রকাশের অনুমতি দেন, মেধাক্রম দেখেন।
- অফিসপরীক্ষা সাজায়, ফলাফল হিসাব করে, মার্কশিট প্রিন্ট করে।
- শিক্ষকনিজের সাবজেক্টের নম্বর দেন। শ্রেণি শিক্ষক নিজের ক্লাসের অগ্রগতি দেখেন।
- অভিভাবকএসএমএস বা ইমেইলে ফলাফল পান। স্ট্যান্ডার্ড প্ল্যানে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে রোল দিয়ে ফলাফল দেখতে পারেন, আর পোর্টালে সাইন ইন করে মার্কশিট দেখতে পারেন।
ফ্রি আর স্ট্যান্ডার্ড প্ল্যানে কী পাবেন
ফ্রি প্ল্যানে প্রতি ক্লাসে বছরে একটি পরীক্ষার ফলাফল তৈরি করা যায়। মার্কশিট আগে থেকে তৈরি একটি ডিজাইনে প্রিন্ট হয়, আর নিচে "Prepared by EduSine" লেখা থাকে। অভিভাবকের কাছে ফলাফল যায় এসএমএস আর ইমেইলে।
স্ট্যান্ডার্ড প্ল্যানে পরীক্ষার সংখ্যায় কোনো সীমা নেই। এর সাথে পাবেন ওয়েবসাইটে রোল দিয়ে ফলাফল দেখার ব্যবস্থা, অভিভাবক আর শিক্ষার্থীর পোর্টাল, পুরো বছরের সম্মিলিত ফলাফল আর নিজের মতো করে মার্কশিট ডিজাইন করার সুযোগ।
| ফ্রি | স্ট্যান্ডার্ড | |
|---|---|---|
| প্রতি ক্লাসে বছরে পরীক্ষা | একটি | সীমা নেই |
| এসএমএস আর ইমেইলে অভিভাবকের কাছে ফলাফল | আছে | আছে |
| মার্কশিটের ডিজাইন | তৈরি একটি ডিজাইন, নিচে "Prepared by EduSine" | নিজের মতো ডিজাইন |
| ওয়েবসাইটে রোল দিয়ে ফলাফল দেখা | নেই | আছে |
| অভিভাবক আর শিক্ষার্থীর পোর্টাল | নেই | আছে |
| পুরো বছরের সম্মিলিত ফলাফল | নেই | আছে |
সাধারণ প্রশ্ন
জিপিএ কি বোর্ডের নিয়মে হিসাব হয়?
হ্যাঁ। ৫ পয়েন্টের স্কেল, ৩৩ শতাংশ পাস নম্বর, চতুর্থ বিষয়ের বোনাস আর দুই পত্রের বিষয়, সবই বোর্ডের নিয়মে হিসাব হয়। কোনো আবশ্যিক বিষয়ে ফেল করলে পুরো ফলাফল এফ হয়। হিসাবটা কীভাবে হয়, বিস্তারিত জানতে এসএসসি ও দাখিলের জিপিএ হিসাব লেখাটি পড়ুন। কোনো একজন শিক্ষার্থীর ফলাফল নিজে মিলিয়ে দেখতে চাইলে ফ্রি এসএসসি জিপিএ ক্যালকুলেটর, এইচএসসি জিপিএ ক্যালকুলেটর অথবা দাখিল জিপিএ ক্যালকুলেটর ব্যবহার করুন।
অভিভাবকেরা কি অনলাইনে ফলাফল দেখতে পারবেন?
স্ট্যান্ডার্ড প্ল্যানে পারবেন। সেটিংস থেকে চালু করে দিলে অভিভাবকেরা আপনার ওয়েবসাইটে রোল, ক্লাস আর জন্ম তারিখ দিয়ে শুধু নিজের সন্তানের ফলাফল দেখতে পারবেন। ফ্রি প্ল্যানে ফলাফল এসএমএস বা ইমেইলে পাঠাতে হয়।
এসএমএসের খরচ কে দেয়?
খরচ প্রতিষ্ঠানকেই বহন করতে হয়। বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফারে টাকা দিয়ে ব্যালেন্স রিচার্জ করে নিলে সেখান থেকেই এসএমএসের খরচ কাটা হয়। পাঠানোর আগেই স্ক্রিনে খরচ দেখা যায়।
কওমি মাদ্রাসায় কি এটা চলবে?
চলবে। কওমি মাদ্রাসার জন্য মুমতায থেকে রাসিব পর্যন্ত বিভাগভিত্তিক গ্রেড স্কেল আছে, সেখানে জিপিএ নেই। তবে বেফাক বা হাইয়ার কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল তাদের নিজেদের ওয়েবসাইটেই দেখতে হয়।
প্রকাশের পর ভুল ধরা পড়লে কী করব?
চিন্তার কিছু নেই। নম্বর ঠিক করে আবার ফলাফল হিসাব করুন। তবে প্রকাশের আগে একবার ভালো করে দেখে নিলে এই ঝামেলায় পড়তে হয় না।
আজই আপনার প্রতিষ্ঠানের প্রথম ফলাফল তৈরি করে দেখতে চাইলে ফ্রি অ্যাকাউন্ট খুলুন।
আরও কিছু ফিচার

পরীক্ষা ও প্রবেশপত্র
পরীক্ষার তারিখ, বকেয়া ফি দেখে প্রবেশপত্র দেওয়া, পরীক্ষার ফি, QR কোডসহ প্রবেশপত্র আর বোর্ডের মতো টেবুলেশন শিট। সব কাজ এক জায়গা থেকে, বাংলায়।

ফ্রি ওয়েবসাইট
বাংলা ও ইংরেজিতে প্রতিষ্ঠানের ফ্রি ওয়েবসাইট। নোটিশ, ভর্তি ফর্ম, ফলাফল আর শিক্ষকের তালিকা সফটওয়্যার থেকেই আপডেট হয়। ১২ টি ডিজাইন।

ভর্তি
ওয়েবসাইটে অনলাইন ভর্তি ফর্ম, আবেদন নম্বর, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মেধা তালিকা, লটারি আর অপেক্ষমাণ তালিকা। এক জায়গায় পুরো ভর্তি।
৩০ ডিসেম্বরের আগেই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন।
১০ মিনিটে চালু। আটকে গেলে আমরা আছি।
