স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ও ওয়েবসাইট

NCTB কারিকুলামের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের জন্য ফলাফল, ফি, উপস্থিতি আর ফ্রি ওয়েবসাইট। বাংলা ও ইংরেজি ভার্সন দুটোই চলে।

  • NCTB এর প্রথম থেকে দশম শ্রেণি সাজানো
  • বোর্ডের নিয়মে জিপিএ আর চতুর্থ বিষয়
  • বাংলা ও ইংরেজি ভার্সন
ফ্রি ওয়েবসাইট তৈরি করুন

একটি মাধ্যমিক স্কুলের অফিসে সারা বছর কাজ লেগেই থাকে। জানুয়ারিতে ভর্তি আর রোল, মাসে মাসে বেতন আদায়, অর্ধবার্ষিক আর বার্ষিক পরীক্ষা, নবম শ্রেণির রেজিস্ট্রেশন, দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষা। EduSine এর স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার এই সব কাজ এক জায়গায় নিয়ে আসে, যাতে একই তথ্য বারবার লিখতে না হয়।

আপনার কারিকুলাম আগে থেকেই সাজানো

সাইন আপের সময় জাতীয় শিক্ষাক্রম (NCTB) বেছে নিলেই প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাস আর সাবজেক্টের তালিকা তৈরি হয়ে যায়। বাংলা ভার্সন আর ইংরেজি ভার্সন দুটোই আছে। নবম–দশম শ্রেণির বিজ্ঞান, মানবিক আর ব্যবসায় শিক্ষা বিভাগ, ঐচ্ছিক বিষয় আর চতুর্থ বিষয়ের নিয়মও সাজানো থাকে। পরে নিজের মতো করে ক্লাস, শাখা বা সাবজেক্ট যোগ করতে বা বদলাতে পারবেন।

একাদশ–দ্বাদশ শ্রেণি থাকলে, অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজ হলে, কলেজ অংশও একই অ্যাকাউন্টে চালানো যায়।

স্কুলে যে কাজগুলো সবচেয়ে বেশি লাগে

ফলাফল তৈরি ও প্রকাশ

শিক্ষকেরা নিজের সাবজেক্টের নম্বর দেন। সৃজনশীল, বহুনির্বাচনি আর ব্যবহারিক অংশের আলাদা পাস নম্বর, দুই পত্রের বিষয় আর চতুর্থ বিষয়ের বোনাস ধরে বোর্ডের নিয়মে জিপিএ আর মেধাক্রম স্বয়ংক্রিয়ভাবে হিসাব হয়ে যায়। ফলাফল প্রকাশের সময় অভিভাবকদের এসএমএসে জানানো যায়। বিস্তারিত: ফলাফল প্রকাশ।

পরীক্ষা আর প্রবেশপত্র

পরীক্ষার তারিখ, বকেয়া থাকলে প্রবেশপত্র আটকানোর নিয়ম, পরীক্ষার ফি, QR কোডসহ প্রবেশপত্র আর বোর্ড ধাঁচের টেবুলেশন শিট। বিস্তারিত: পরীক্ষা ও প্রবেশপত্র।

মাসিক বেতন আর রসিদ

ক্লাস, শাখা বা শিক্ষার্থী অনুযায়ী ফি ঠিক করা, প্রতি মাসের বিল স্বয়ংক্রিয়ভাবে তৈরি, কাউন্টারে টাকা নিয়ে বাংলায় রসিদ প্রিন্ট, আর ফি রেজিস্টারে কার কত বাকি। বিস্তারিত: ফি ও রসিদ।

উপস্থিতি

শ্রেণি শিক্ষক নিজের মোবাইল থেকে হাজিরা নেন। স্ট্যান্ডার্ড প্ল্যানে ফিঙ্গারপ্রিন্ট মেশিনও যুক্ত করা যায়। চাইলে অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবককে এসএমএস যায়। বিস্তারিত: উপস্থিতি।

ভর্তি

ওয়েবসাইটে অনলাইন আবেদন, ভর্তি পরীক্ষা, মেধাতালিকা বা লটারি, আর এক ক্লিকে আবেদনকারীকে শিক্ষার্থী বানানো। বিস্তারিত: ভর্তি।

শিক্ষক-সহকর্মীর বেতন

স্ট্যান্ডার্ড প্ল্যানে বেতন কাঠামো, মাসিক বেতন শিট, উৎসব ভাতা, এমপিও ধাঁচের পে-স্লিপ আর ব্যাংকে পাঠানোর চিঠি। বিস্তারিত: বেতন ও পে-রোল।

স্কুলের নিজের ওয়েবসাইট

সাইন আপ করলেই আপনার প্রতিষ্ঠানের নামে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি হয়ে যায়। স্কুলের জন্য কয়েকটি ডিজাইন আছে: Aqsa, Batayon, Shapla, বিজ্ঞানমুখী স্কুলের জন্য Nokkhotro, আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য Sohoj। নোটিশ, শিক্ষকের তালিকা, পরিচালনা কমিটি, রুটিন আর ছুটির তালিকা ওয়েবসাইটে দেখানো যায়। বিস্তারিত: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।

কে কী কাজ করবেন

  • প্রধান শিক্ষকড্যাশবোর্ডে আজকের উপস্থিতি, বকেয়া আর কোন পরীক্ষার কাজ বাকি তা দেখবেন।
  • অফিস সহকারী ও হিসাবরক্ষকভর্তি, ফি আদায়, রসিদ আর রিপোর্টের কাজ করবেন।
  • শিক্ষকমোবাইল থেকে হাজিরা নেবেন আর নম্বর দেবেন।
  • অভিভাবকস্ট্যান্ডার্ড প্ল্যানে পোর্টালে ফলাফল, উপস্থিতি আর বকেয়া দেখবেন। ফ্রি প্ল্যানে খবর যায় এসএমএস বা ইমেইলে।

কোন প্ল্যান দিয়ে শুরু করবেন

ফ্রি প্ল্যানের কোনো মেয়াদ নেই। শিক্ষার্থী যত খুশি যোগ করা যায়। তবে ফ্রি প্ল্যানে প্রতি ক্লাসে একটি শাখা আর বছরে একটি পরীক্ষা নেওয়া যায়, আর ৫ জন সহকর্মী সাইন ইন করতে পারেন। একাধিক শাখা, অর্ধবার্ষিক ও বার্ষিক দুটো পরীক্ষা বা অভিভাবক পোর্টাল লাগলে স্ট্যান্ডার্ড প্ল্যান লাগবে।

আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে শুরু করুন। মাত্র কয়েক মিনিটেই ওয়েবসাইট আর সফটওয়্যার তৈরি হয়ে যাবে।

এ বছরের বার্ষিক ফলাফলের আগেই

৩০ ডিসেম্বরের আগেই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন।

১০ মিনিটে চালু। আটকে গেলে আমরা আছি।

WhatsApp এ কথা বলুন
চিরকাল ফ্রি প্ল্যানসেটআপ ফি নেইব্যাংক কার্ড লাগবে না