স্কুল ও মাদ্রাসার ফ্রি ওয়েবসাইট তৈরি করুন
বাংলা ও ইংরেজিতে প্রতিষ্ঠানের ফ্রি ওয়েবসাইট। নোটিশ, ভর্তি ফর্ম, ফলাফল আর শিক্ষকের তালিকা সফটওয়্যার থেকেই আপডেট হয়। ১২ টি ডিজাইন।

একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট তখনই কাজে লাগে, যখন তাতে সর্বশেষ নোটিশ, ভর্তির খবর আর ফলাফল থাকে। আলাদা কোনো কোম্পানিকে দিয়ে বানানো ওয়েবসাইট প্রায়ই কয়েক মাস পর আর আপডেট হয় না, কারণ প্রতিবার পরিবর্তনের জন্য কাউকে ফোন করতে হয়।
EduSine এ ওয়েবসাইট আর অফিসের সফটওয়্যার একই জায়গায়। অফিস থেকে নোটিশ দিলেই তা ওয়েবসাইটে চলে আসে।
আপনার প্রতিষ্ঠানের জন্য যা করে
- সাইন আপের সাথেই ফ্রি ওয়েবসাইটআপনার প্রতিষ্ঠানের নামে একটি ওয়েবসাইট তৈরি হয়ে যায়, যার এড্রেস হবে yourname.eds.bd। yourname.edusine.com এ গেলেও একই ওয়েবসাইট খুলবে।
- ১২ টি ডিজাইনসাধারণ স্কুল, আলিয়া ও কওমি মাদ্রাসা, কলেজ, কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম, কোচিং সেন্টার আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আলাদা আলাদা ডিজাইন আছে।
- দরকারি পেজ আগে থেকেই সাজানোনোটিশ, একাডেমিক ক্যালেন্ডার, ক্লাস ও পরীক্ষার রুটিন, ফলাফল, পরিচালনা কমিটি, শিক্ষক ও সহকর্মী, ডাউনলোড, প্রশ্নোত্তর, ব্লগ, গ্যালারি, ভর্তি ফর্ম আর যোগাযোগ ফর্ম।
- বাংলা ও ইংরেজি দুই ভাষায়দর্শক এক ক্লিকে ভাষা বদলাতে পারেন।
- মোবাইলে ঠিকমতো খোলেবেশির ভাগ অভিভাবক মোবাইল থেকেই ওয়েবসাইট দেখেন, তাই ডিজাইনগুলো ছোট পর্দার কথা মাথায় রেখে বানানো।
- Google এ খুঁজে পাওয়ার উপযোগীপ্রতিটি পেজ এমনভাবে তৈরি হয় যাতে Google সহজে পড়তে পারে।
যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করবেন
- সাইন আপের সময় একটি ডিজাইন বেছে নিনপ্রতিটি ডিজাইনে আপনার প্রতিষ্ঠানের নাম বসিয়ে দেখানো হয়।
- লোগো আর ছবি যোগ করুনলোগো, প্রধান শিক্ষকের বাণী আর কয়েকটি ছবি দিলেই ওয়েবসাইট দেখতে নিজের মতো হয়ে যায়।
- এডিটরে বদলে নিনওয়েবসাইট → থিম থেকে এডিটর খুলুন। কোনো অংশ সরাতে, নতুন অংশ যোগ করতে বা রং বদলাতে কোডিং জানার দরকার নেই।
- খসড়া দেখে নিয়ে প্রকাশ করুনপরিবর্তনগুলো আগে খসড়া হিসেবে থাকে। ঠিক মনে হলে প্রকাশ করুন। চাইলে নির্দিষ্ট সময়ে প্রকাশ হওয়ার জন্য সেট করে রাখতে পারবেন।
- নিয়মিত নোটিশ দিনঅফিসের যে কেউ, যাঁকে অনুমতি দেওয়া আছে, নোটিশ দিতে পারবেন।
ভুল করে কিছু বদলে ফেললে চিন্তার কোনো কারণ নেই। আগের সংস্করণগুলো সেভ করা থাকে, সেখান থেকে ফিরিয়ে আনা যায়।
কারা ব্যবহার করেন
- প্রতিষ্ঠান প্রধানডিজাইন আর বড় পরিবর্তন দেখে অনুমোদন দেন।
- অফিসনোটিশ, রুটিন, ডাউনলোড আর গ্যালারি আপডেট করে। যোগাযোগ ফর্মে আসা বার্তার উত্তর দেয়।
- শিক্ষকঅনুমতি থাকলে ব্লগ বা খবর লিখতে পারেন।
- অভিভাবক আর শিক্ষার্থীনোটিশ, রুটিন, ভর্তি আর ফলাফলের খবর দেখেন।
নিজের ডোমেইন
আগে থেকে কেনা .edu.bd বা অন্য কোনো ডোমেইন থাকলে স্ট্যান্ডার্ড প্ল্যানে সেটি যুক্ত করতে পারবেন। HTTPS নিজে থেকেই চালু হয়ে যায়। ডোমেইন না থাকলেও কোনো সমস্যা নেই, ফ্রি এড্রেস দিয়েই কাজ চলবে।
ফ্রি প্ল্যানে ওয়েবসাইটের নিচে "Powered by EduSine" লেখা থাকে। স্ট্যান্ডার্ড প্ল্যানে সেটা সরানো যায়।
সাধারণ প্রশ্ন
ওয়েবসাইটের জন্য কি আলাদা টাকা দিতে হবে?
না। ফ্রি প্ল্যানেই ওয়েবসাইট, নোটিশ, ভর্তি ফর্ম আর যোগাযোগ ফর্ম পাবেন। নিজের ডোমেইন যুক্ত করা আর রোল দিয়ে ফলাফল দেখার ব্যবস্থা স্ট্যান্ডার্ড প্ল্যানে।
পরে কি ডিজাইন বদলানো যাবে?
হ্যাঁ। ওয়েবসাইট → থিম থেকে যেকোনো সময় অন্য ডিজাইন বেছে নিতে পারবেন।
ওয়েবসাইট চালাতে কি কম্পিউটার জানা লোক লাগবে?
না। নোটিশ দেওয়া একটি ফর্ম পূরণ করার মতোই সহজ, আর মোবাইল থেকেই করা যায়।
আমাদের আগের ওয়েবসাইটের ডোমেইন কি ব্যবহার করা যাবে?
হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্ল্যানে। ডোমেইনটি আপনার নামে থাকলে তা EduSine এর ওয়েবসাইটে যুক্ত করে দেওয়া যায়।
কয়েক মিনিটেই আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করতে চাইলে এখানে শুরু করুন।
আরও কিছু ফিচার

ভর্তি
ওয়েবসাইটে অনলাইন ভর্তি ফর্ম, আবেদন নম্বর, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মেধা তালিকা, লটারি আর অপেক্ষমাণ তালিকা। এক জায়গায় পুরো ভর্তি।

ফলাফল ও মার্কশিট
বোর্ডের নিয়মে জিপিএ, চতুর্থ বিষয় আর মেধাক্রম স্বয়ংক্রিয়ভাবে হিসাব করুন। মার্কশিট প্রিন্ট করুন, অভিভাবককে এসএমএসে ফলাফল পাঠান।

উপস্থিতি
শিক্ষকের মোবাইলে রোল কল, ফিঙ্গারপ্রিন্ট মেশিনের সাথে সিঙ্ক, অনুপস্থিত হলে অভিভাবককে এসএমএস, আর মাসিক উপস্থিতির রিপোর্ট।
৩০ ডিসেম্বরের আগেই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন।
১০ মিনিটে চালু। আটকে গেলে আমরা আছি।
