স্কুল ও মাদ্রাসার ফি আদায় ও রসিদ সফটওয়্যার
ক্লাস বা শিক্ষার্থী অনুযায়ী ফি ঠিক করুন, প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে বিল তৈরি করুন, বাংলায় রসিদ প্রিন্ট করুন আর বকেয়ার তালিকা দেখুন।

মাসিক বেতনের খাতা, রসিদ বই আর ক্যাশবুক, তিন জায়গায় একই টাকার হিসাব লিখতে হয়। মাস শেষে কার কত বাকি, তা বের করতে খাতা ঘাঁটতে হয়। আর অভিভাবক এসে "আগের মাসে তো দিয়েছিলাম" বললে পুরোনো রসিদ খুঁজে পাওয়াই কঠিন হয়ে যায়।
EduSine এ ফি নিলেই রসিদ, বকেয়ার হিসাব আর ক্যাশবুক একসাথে আপডেট হয়ে যায়।
আপনার প্রতিষ্ঠানের জন্য যা করে
- ফি ঠিক করাপুরো প্রতিষ্ঠান, কারিকুলাম, ক্লাস, শাখা অথবা একজন শিক্ষার্থীর জন্য আলাদা ফি ঠিক করা যায়।
- স্বয়ংক্রিয় বিলমাসিক বেতনের বিল প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়। পরীক্ষা ফি আর বার্ষিক ফির বিলও তৈরি করা যায়।
- ছাড়কোনো শিক্ষার্থীকে স্থায়ী ছাড় দিলে প্রতি মাসের বিলে তা নিজে থেকেই বসে যায়।
- ফি রেজিস্টারএকটি তালিকাতেই দেখা যায়, কে কত দিয়েছে আর কার কত বাকি।
- শিক্ষার্থীর পাসবুকএকজন শিক্ষার্থীর সব বিল আর জমা তারিখ অনুযায়ী এক পাতায় সাজানো থাকে।
- বাংলা বা ইংরেজিতে রসিদস্ট্যান্ডার্ড প্ল্যানে দশটি ডিজাইন থেকে বেছে নিতে পারবেন, যেমন কাউন্টার স্লিপ, মাদ্রাসার ধাঁচের রসিদ বা মোবাইলে দেখার মতো কার্ড। ফ্রি প্ল্যানে একটি নির্দিষ্ট ডিজাইনে রসিদ প্রিন্ট হয়। রসিদ এসএমএস বা ইমেইলে অভিভাবককে পাঠানো যায়।
- ক্যাশবুক আর রিপোর্টদৈনিক আদায়, দিন শেষে কাউন্টার বন্ধের হিসাব আর আয়-ব্যয়ের রিপোর্ট।
যেভাবে কাজ করে
- ফি সেটআপ করুনফিন্যান্স → সেটআপ থেকে মাসিক বেতন, ভর্তি ফি, পরীক্ষা ফির মতো খাতগুলো আর পরিমাণ ঠিক করুন।
- বিল তৈরি হয়প্রতি মাসে শিক্ষার্থীদের নামে বিল স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায়।
- ফি নিনআদায় পেজে শিক্ষার্থীর নাম বা রোল লিখুন। তার বকেয়া বিলগুলো দেখা যাবে। টাকা নিয়ে সেভ করলেই রসিদ তৈরি হয়ে যাবে।
- রসিদ দিনরসিদ প্রিন্ট করুন অথবা অভিভাবককে এসএমএস বা ইমেইলে পাঠান। প্রতিটি রসিদের নম্বর নিজে থেকেই বসে যায়, তাই একই নম্বরে দুটি রসিদ হয় না।
- দিন শেষে মিলিয়ে নিনকাউন্টার বন্ধের রিপোর্টে আজ কত টাকা এসেছে, তা হাতের টাকার সাথে মিলিয়ে নিন।
কারা ব্যবহার করেন
- প্রতিষ্ঠান প্রধানআদায়, বকেয়া আর আয়-ব্যয়ের সারাংশ দেখেন।
- হিসাবরক্ষক বা অফিসফি নেন, রসিদ দেন, ক্যাশবুক রাখেন।
- ম্যানেজিং কমিটিবাংলা ও ইংরেজিতে PDF রিপোর্ট পান।
- অভিভাবকরসিদ পান। স্ট্যান্ডার্ড প্ল্যানে পোর্টালে সাইন ইন করে ফির বিবরণী আর রসিদও দেখতে পারেন।
ফ্রি আর স্ট্যান্ডার্ড প্ল্যানে কী পাবেন
ফ্রি প্ল্যানে ফি সেটআপ, আদায় আর রসিদ, সবই আছে। তবে সেখানে মাসে ৳ ৫০,০০০ পর্যন্ত আয় আর ৳ ৫০,০০০ পর্যন্ত খরচের হিসাব রাখা যায়। স্ট্যান্ডার্ড প্ল্যানে এই সীমা নেই। এর সাথে পাবেন পুরো হিসাবের খাতা (জার্নাল, ব্যাংকের হিসাব মেলানো, মাস বন্ধ করা), বেতন শিট আর অনলাইনে ফি নেওয়ার ব্যবস্থা।
| ফ্রি | স্ট্যান্ডার্ড | |
|---|---|---|
| ফি ঠিক করা, আদায় আর রসিদ | আছে | আছে |
| প্রতি মাসে আয় আর ব্যয় | দুই দিকেই ৳৫০,০০০ পর্যন্ত | সীমা নেই |
| পূর্ণাঙ্গ হিসাব (জার্নাল, ব্যাংক মিলানো, মাস বন্ধ করা) | নেই | আছে |
| বেতন (পে-রোল) | নেই | আছে |
| অনলাইনে ফি দেওয়া | নেই | আছে |
সাধারণ প্রশ্ন
অভিভাবকেরা কি অনলাইনে ফি দিতে পারবেন?
স্ট্যান্ডার্ড প্ল্যানে পারবেন। এর জন্য ফিন্যান্স সেটআপ → অনলাইন পেমেন্ট থেকে আপনার প্রতিষ্ঠানের নিজের SSLCommerz বা aamarPay মার্চেন্ট অ্যাকাউন্ট যুক্ত করে নিতে হবে। তারপর অভিভাবক পোর্টাল থেকে একটি বিল, অথবা একই সন্তানের কয়েকটি বিল একসাথে দিতে পারবেন। টাকাটা bKash, Nagad, Rocket, Upay নাকি কার্ডে এসেছে, গেটওয়ে তা জানালে রসিদেও লেখা থাকে।
আগের বকেয়া কীভাবে তুলব?
ফি রেজিস্টারে "বিল যোগ করুন" চেপে শিক্ষার্থীর নামে আগের বকেয়া একটি আলাদা বিল হিসেবে যোগ করুন। তারপর সেটিও অন্য বিলের মতোই আদায় করা যাবে।
রসিদ কি বাংলায় প্রিন্ট হয়?
হ্যাঁ। রসিদ বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই প্রিন্ট করা যায়।
বেতন আদায়ের রশিদ আর বেতন কার্ডের কাজ কীভাবে হবে?
মাসিক বেতন নিয়ে সেভ করলেই বেতন আদায়ের রসিদ তৈরি হয়ে যায়, রসিদ বইয়ে আলাদা করে লিখতে হয় না। আর কাগজের বেতন কার্ডের কাজটা করে শিক্ষার্থীর পাসবুক। কোন মাসের বেতন কবে জমা হয়েছে আর কোন মাস বাকি, সবই সেখানে এক পাতায় দেখা যায়।
ভুল রসিদ কাটলে কী করব?
চিন্তার কোনো কারণ নেই, রসিদ বাতিল করা যায়। বাতিল রসিদটিও রেকর্ডে থেকে যায়, তাই পরে হিসাব মেলাতে সুবিধা হয়।
খাতা ছাড়াই ফির হিসাব রাখতে চাইলে আজই আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খুলুন।
আরও কিছু ফিচার

বেতন ও পে-স্লিপ
বেতন কাঠামো, মাসিক বেতন শিট, উৎসব বোনাস, অগ্রিম, পে-স্লিপ, ব্যাংকের বেতন অ্যাডভাইস আর বার্ষিক বেতন বিবরণী এক জায়গায়।

ফলাফল ও মার্কশিট
বোর্ডের নিয়মে জিপিএ, চতুর্থ বিষয় আর মেধাক্রম স্বয়ংক্রিয়ভাবে হিসাব করুন। মার্কশিট প্রিন্ট করুন, অভিভাবককে এসএমএসে ফলাফল পাঠান।

ফ্রি ওয়েবসাইট
বাংলা ও ইংরেজিতে প্রতিষ্ঠানের ফ্রি ওয়েবসাইট। নোটিশ, ভর্তি ফর্ম, ফলাফল আর শিক্ষকের তালিকা সফটওয়্যার থেকেই আপডেট হয়। ১২ টি ডিজাইন।
৩০ ডিসেম্বরের আগেই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন।
১০ মিনিটে চালু। আটকে গেলে আমরা আছি।
