মোবাইলে EduSine

রিপোর্ট দেখা, উপস্থিতি নেওয়া, ফলাফল আর ফি দেখা, সব কাজই মোবাইল থেকে করা যায়। কম দামের Android ফোনেও ঠিকমতো চলে, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই।

নিশ্চিন্তে থাকুন

আপনার প্রতিষ্ঠান, এখন হাতের মুঠোয়

রিপোর্টের জন্য অফিসে জিজ্ঞেস করতে হবে না। যেখানেই থাকুন, মোবাইলেই দেখবেন আজ কে এসেছে, কত আদায় হলো আর কোন কাজ আপনার অপেক্ষায়।

প্রতিদিনের উপস্থিতি রিপোর্ট

শিক্ষক, সহকর্মী আর শিক্ষার্থী, সবার উপস্থিতি ফিঙ্গারপ্রিন্ট মেশিন সিঙ্ক হলেই আপডেট হয়ে যায়।

দিন শেষের আদায় রিপোর্ট

আজ কোন ক্লাস থেকে কত আদায় হলো, ক্যাশবুক না মিলিয়েই জেনে নিন।

সাথে সাথে নোটিফিকেশন

নতুন ভর্তির আবেদন, ফলাফল প্রকাশ বা নতুন নোটিশ, যা-ই হোক, সাথে সাথে অ্যাপে আর এসএমএস বা ইমেইলেও আপনার কাছে খবর চলে আসে।

শিক্ষার্থী পোর্টাল

সবার আগে মোবাইলের জন্য তৈরি।
শিক্ষার্থী ও অভিভাবক, সব সময় যুক্ত

১০ হাজার টাকার Android ফোনেও প্রতিটি পেজ ঠিকমতো চলে, বাংলা বা ইংরেজি যেকোনো ভাষায়। শিক্ষার্থীরা আইডি দিয়ে লগইন করে ফলাফল, উপস্থিতি আর নোটিশ দেখতে পারে। কোনো অ্যাপ ইনস্টল করতে হয় না।

  • প্রকাশের সাথে সাথেই মার্কশিট ও ফলাফল
  • মাসের উপস্থিতি এক নজরে
  • নোটিশ, রুটিন আর প্রতিষ্ঠানের ক্যালেন্ডার
নুরপুর মডেল উচ্চ বিদ্যালয়শিক্ষার্থী পোর্টাল
বাংলা
অ্যাপ ও পোর্টাল

প্রতিষ্ঠানের নিজের অ্যাপ, আর প্রতিটি পরিবারের জন্য পোর্টাল

প্রতিষ্ঠানের নিজের Android অ্যাপ

শিক্ষার্থী, অভিভাবক আর শিক্ষকেরা আপনার ওয়েবসাইট থেকেই এক চাপে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। অ্যাপে থাকবে আপনার প্রতিষ্ঠানের নাম, লোগো আর রং। ফলাফল, অনুপস্থিতি বা ফি জমার রসিদের খবর সরাসরি মোবাইলে নোটিফিকেশন হয়ে চলে আসবে। Google Play তে নিজের নামে অ্যাপ চাইলে স্ট্যান্ডার্ড প্ল্যানে আলাদা ফি দিয়ে নিতে পারবেন, কাস্টম প্ল্যানে এটি থাকছেই।

অভিভাবক পোর্টাল

একবার সাইন ইন করলেই অভিভাবক তাঁর সব সন্তানের ফলাফল, উপস্থিতি, ফি আর রসিদ একসাথে দেখতে পারবেন। সন্তান অনুপস্থিত থাকলে সেদিনই খবর পাবেন। স্ট্যান্ডার্ড প্ল্যানে পাওয়া যাবে।

শ্রেণিকক্ষে শিক্ষক

শিক্ষকেরা নিজের মোবাইল থেকেই উপস্থিতি নিতে আর নম্বর তুলতে পারবেন, শুধু নিজের ক্লাসগুলোর জন্য। অফিসের কম্পিউটারের জন্য কাউকে অপেক্ষা করতে হবে না।

এ বছরের বার্ষিক ফলাফলের আগেই

৩০ ডিসেম্বরের আগেই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন।

১০ মিনিটে চালু। আটকে গেলে আমরা আছি।

WhatsApp এ কথা বলুন
চিরকাল ফ্রি প্ল্যানসেটআপ ফি নেইব্যাংক কার্ড লাগবে না