কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার ও ওয়েবসাইট
বেফাকের মারহালা বা জামাত অনুযায়ী ক্লাস, মুমতায থেকে রাসিব বিভাগে ফলাফল, খানা আর লিল্লাহ বোর্ডিংয়ের হিসাব, আর মাদ্রাসার ওয়েবসাইট।
- শাওয়াল থেকে শিক্ষাবর্ষ
- মুমতায থেকে রাসিব
- খানা আর লিল্লাহ
- সব প্ল্যানে হিফজ ট্র্যাকার


কওমি মাদ্রাসার কাজের ধরন সাধারণ স্কুলের চেয়ে অনেকটাই আলাদা। শিক্ষাবর্ষ শুরু হয় শাওয়ালে। ফলাফলে জিপিএ নয়, বিভাগ দেওয়া হয়। বেশির ভাগ তালিবে ইলম আবাসিক থাকে, আর খরচের বড় একটা অংশ চলে লিল্লাহ ফান্ড থেকে। সাধারণ স্কুলের সফটওয়্যার দিয়ে এগুলো সামলানো কঠিন। তাই EduSine এর কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারে এই কাজের ধরন মাথায় রেখেই সবকিছু সাজানো হয়েছে।

মারহালা আর জামাত আগে থেকেই সাজানো
সাইন আপের সময় কওমি মাদ্রাসা বেছে নিলে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মারহালা অনুযায়ী, অথবা জামাতের ক্রমে, ক্লাস আর কিতাবের তালিকা তৈরি হয়ে যায়। তাহফিজ আর তাখাস্সুস বিভাগও যোগ করা যায়। আপনার মাদ্রাসার নিজের কিতাব বা জামাতের নাম আলাদা হলে পরে নিজেই বদলে নিতে পারবেন।
শিক্ষাবর্ষ শাওয়াল মাস থেকে শুরু করা যায়। পদবির তালিকাতেও কওমি মাদ্রাসার শব্দ থাকে, যেমন মুহতামিম, নায়েবে মুহতামিম, নাযেমে তালিমাত, শাইখুল হাদীস, মুফতি, মুহাদ্দিস আর উস্তাদ।
মাদ্রাসায় যে কাজগুলো সবচেয়ে বেশি লাগে
বিভাগ অনুযায়ী ফলাফল
কওমি মাদ্রাসার জন্য আলাদা একটি গ্রেড স্কেল আছে: মুমতায, জায়্যিদ জিদ্দান, জায়্যিদ, মাকবুল আর রাসিব। এখানে জিপিএ হিসাব হয় না। গড় নম্বর আর কিতাবগুলোর ফল দেখে বিভাগ ঠিক হয়। কোন নম্বরে কোন বিভাগ, তা আগে থেকেই ঠিক করা থাকে। আপনার বোর্ডের নিয়মের সাথে না মিললে নিজেই বদলে নিতে পারবেন। উস্তাদেরা নম্বর দিলে ফলাফল, মেধাক্রম আর মার্কশিট তৈরি হয়ে যায়। বিস্তারিত: ফলাফল প্রকাশ।
বেফাক বা হাইয়াতুল উলয়ার কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল তাদের নিজেদের ওয়েবসাইটেই দেখতে হয়। EduSine এ আপনার ওয়েবসাইটে বেফাকের ফলাফলের ওয়েবসাইটের লিংক থাকে।
আবাসিক ছাত্রাবাস, খানা আর লিল্লাহ
স্ট্যান্ডার্ড প্ল্যানে ভবন, কামরা আর সিটের তালিকা থাকে। প্রত্যেক আবাসিক ছাত্রের সিট ভাড়া আর মাসিক খানা খরচ আলাদা করে ঠিক করা যায়। লিল্লাহ বোর্ডিংয়ে থাকা ছাত্রের জন্য স্থায়ী ছাড় দেওয়া যায়, আর সাপ্তাহিক খাবারের মেনুও রাখা যায়। বিস্তারিত: হোস্টেল।
হিফজ বিভাগ
প্রতিদিনের সবক, সবকি আর আমুখতা লেখা, ৩০ পারার বোর্ড আর মাসিক রিপোর্ট। হিজরি মাস ধরেও রিপোর্ট প্রিন্ট করা যায়। বিস্তারিত: হিফজ ট্র্যাকার।
বেতন আর রসিদ
মাসিক বেতন, ভর্তি ফি, খানা খরচ আর বোর্ডের পরীক্ষার ফি। রসিদের একটি মাদ্রাসা ধাঁচের ডিজাইন আছে। লিল্লাহ ফান্ডে দান এলে দাতার নামসহ রসিদ দেওয়া যায়। বিস্তারিত: ফি ও রসিদ।
অভিভাবকদের খবর দেওয়া
অনেক তালিবে ইলমের অভিভাবক দূরের জেলায় থাকেন। ফলাফল, বকেয়া বা ছুটির খবর এসএমএসে পাঠানো যায়। বিস্তারিত: এসএমএস ও ইমেইল।
মাদ্রাসার নিজের ওয়েবসাইট
সাইন আপ করলেই আপনার মাদ্রাসার নামে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি হয়ে যায়। কওমি মাদ্রাসার জন্য Mehrab নামে আলাদা একটি ডিজাইন আছে। ভর্তির নোটিশ, উস্তাদদের তালিকা আর যোগাযোগের তথ্য এখানে রাখা যায়। বিস্তারিত: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
কে কী কাজ করবেন
- মুহতামিমড্যাশবোর্ডে উপস্থিতি, বকেয়া আর ছাত্রাবাসের অবস্থা দেখবেন।
- নাযেম ও দফতরভর্তি, বেতন আদায়, খানার হিসাব আর রসিদের কাজ করবেন।
- উস্তাদমোবাইল থেকে হাজিরা নেবেন, নম্বর দেবেন আর হিফজের সবক লিখবেন।
- অভিভাবকএসএমএসে খবর পান। স্ট্যান্ডার্ড প্ল্যানে পোর্টালেও দেখতে পারেন।
কোন প্ল্যান দিয়ে শুরু করবেন
ফ্রি প্ল্যানের কোনো মেয়াদ নেই, তালিবে ইলমের সংখ্যাতেও সীমা নেই। হিফজ ট্র্যাকার সব প্ল্যানেই আছে। তবে ছাত্রাবাস আর উস্তাদদের বেতন শিটের সুবিধা পাবেন স্ট্যান্ডার্ড প্ল্যানে।
আপনার মাদ্রাসার অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে শুরু করুন। মাত্র কয়েক মিনিটেই ওয়েবসাইট আর সফটওয়্যার তৈরি হয়ে যাবে।
৩০ ডিসেম্বরের আগেই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন।
১০ মিনিটে চালু। আটকে গেলে আমরা আছি।




