কলেজের জন্য সফটওয়্যার: একাদশ ও দ্বাদশ শ্রেণি
এইচএসসি কলেজের জন্য বিভাগ ও ঐচ্ছিক বিষয়, এসএসসি জিপিএ দিয়ে ভর্তির মেধাতালিকা, বোর্ডের নিয়মে ফলাফল, বেতন আর কলেজের ওয়েবসাইট।
- একাদশ–দ্বাদশ, বিভাগসহ
- প্রত্যেক শিক্ষার্থীর নিজের সাবজেক্ট
- এইচএসসির নিয়মে জিপিএ


উচ্চ মাধ্যমিক কলেজে সময় খুব কম। একাদশে ভর্তি শেষ হতে না হতেই প্রথম বর্ষের পরীক্ষা, তারপর দ্বাদশের নির্বাচনি পরীক্ষা আর ফরম পূরণ। এর মধ্যে আবার প্রত্যেক শিক্ষার্থীর বিভাগ, আবশ্যিক, নৈর্বাচনিক আর চতুর্থ বিষয় আলাদা। একই ক্লাসের দুজন শিক্ষার্থীর সাবজেক্টের তালিকা মিলবে, এমন কোনো কথা নেই। EduSine এ প্রত্যেক শিক্ষার্থীর নিজের সাবজেক্টের তালিকা রাখা যায়, আর ফলাফলও সেই অনুযায়ীই হিসাব হয়।

একাদশ–দ্বাদশের কারিকুলাম
সাইন আপের সময় কলেজ বেছে নিলে একাদশ আর দ্বাদশ শ্রেণি, বিজ্ঞান, মানবিক আর ব্যবসায় শিক্ষা বিভাগ, আর প্রতিটি বিভাগের সাবজেক্টের তালিকা তৈরি হয়ে যায়। আপনার কলেজে যে বিভাগগুলো আছে, শুধু সেগুলোতে টিক দিন। কোন বিভাগে কোন সাবজেক্টগুলো থেকে বেছে নিতে হবে, আর কোনটি চতুর্থ বিষয় হতে পারে, সেই নিয়মও আগে থেকে বসানো থাকে। স্কুল অ্যান্ড কলেজ হলে স্কুল অংশও একই অ্যাকাউন্টে চলে। আলিম মাদ্রাসার জন্য দেখুন আলিয়া মাদ্রাসা। ডিগ্রি, অনার্স আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স এখনো EduSine এ চালানো যায় না।
কলেজে যে কাজগুলো সবচেয়ে বেশি লাগে
এসএসসি জিপিএ দিয়ে ভর্তি
অনলাইন আবেদনের ফর্মে আবেদনকারী এসএসসি বা দাখিলের ফল দেন। আবেদন শেষ হলে স্ট্যান্ডার্ড প্ল্যানে এসএসসি বা দাখিলের জিপিএ অনুযায়ী মেধাতালিকা তৈরি করা যায়। চাইলে ভর্তি পরীক্ষাও নেওয়া যায়। নির্বাচিত আবেদনকারী এক ক্লিকেই শিক্ষার্থী হয়ে যান, তথ্য আর দ্বিতীয়বার লিখতে হয় না। বিস্তারিত: ভর্তি।
বোর্ডের নিয়মে ফলাফল
এইচএসসির নিয়মেই ৫ পয়েন্টের জিপিএ, দুই পত্রের বিষয়, সৃজনশীল, বহুনির্বাচনি আর ব্যবহারিকের আলাদা পাস নম্বর, আর চতুর্থ বিষয়ের বোনাস। স্ট্যান্ডার্ড প্ল্যানে একাধিক পরীক্ষা মিলিয়ে পুরো বছরের ফলাফলও তৈরি করা যায়। এইচএসসির বোর্ড ফলাফল Excel থেকে তুলে রাখা যায়। বিস্তারিত: ফলাফল প্রকাশ।
নির্বাচনি পরীক্ষা আর প্রবেশপত্র
নির্বাচনি পরীক্ষার আগে বকেয়া দেখে প্রবেশপত্র দেওয়া, পরীক্ষার ফি বিল করা, টেবুলেশন শিট, মেধাতালিকা আর অকৃতকার্যদের তালিকা। বিস্তারিত: পরীক্ষা ও প্রবেশপত্র।
বেতন আর রসিদ
মাসিক বেতন, সেশন ফি, ফরম পূরণের ফি। কে কত বাকি রেখেছে, ফি রেজিস্টারেই দেখা যায়। বিস্তারিত: ফি ও রসিদ।
শিক্ষক-সহকর্মীর বেতন
স্ট্যান্ডার্ড প্ল্যানে বেতন কাঠামো, মাসিক বেতন শিট, এমপিও ধাঁচের পে-স্লিপ আর জুলাই–জুন অর্থবছরের বার্ষিক বেতন বিবরণী। বিস্তারিত: বেতন ও পে-রোল।
শিক্ষার্থীদের খবর দেওয়া
কলেজের শিক্ষার্থীরা নিজেরাই মোবাইল ব্যবহার করে। নোটিশ, পরীক্ষার রুটিন আর ফলাফলের খবর এসএমএস বা ইমেইলে পাঠানো যায়। স্ট্যান্ডার্ড প্ল্যানে শিক্ষার্থীরা নিজেদের পোর্টালে সাইন ইন করে দেখতে পারে। বিস্তারিত: এসএমএস ও ইমেইল।
কলেজের নিজের ওয়েবসাইট
সাইন আপ করলেই আপনার কলেজের নামে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি হয়ে যায়। কলেজের জন্য Prangon নামে আলাদা একটি ডিজাইন আছে। ভর্তি বিজ্ঞপ্তি, বিভাগ আর শিক্ষকদের তালিকা সেখানেই রাখা যায়। বিস্তারিত: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
কোন প্ল্যান দিয়ে শুরু করবেন
ফ্রি প্ল্যানে প্রতি ক্লাসে একটি শাখা আর বছরে একটি পরীক্ষা নেওয়া যায়। কলেজে সাধারণত বিভাগভিত্তিক একাধিক শাখা আর বছরে কয়েকটি পরীক্ষা থাকে, তাই বেশির ভাগ কলেজের জন্য স্ট্যান্ডার্ড প্ল্যানই মানানসই।
আপনার কলেজের অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে শুরু করুন। মাত্র কয়েক মিনিটেই ওয়েবসাইট আর সফটওয়্যার তৈরি হয়ে যাবে।
৩০ ডিসেম্বরের আগেই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন।
১০ মিনিটে চালু। আটকে গেলে আমরা আছি।






