আলিয়া মাদ্রাসার জন্য সফটওয়্যার ও ওয়েবসাইট
ইবতেদায়ি থেকে দাখিল, আলিম, ফাজিল ও কামিল। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়মে ফলাফল, বেতন আদায় আর মাদ্রাসার নিজের ওয়েবসাইট।
- ইবতেদায়ি থেকে কামিল
- দাখিল ও আলিমের নিয়মে জিপিএ
- মাদ্রাসার ধাঁচের রসিদ


আলিয়া মাদ্রাসার কাজ একটি সাধারণ স্কুলের মতোই, তবে সাবজেক্টের তালিকা, পদবি আর অনেক সময় আবাসিক ব্যবস্থা আলাদা। কুরআন মাজিদ ও তাজভিদ, হাদিস, আকাইদ ও ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র। সাধারণ স্কুলের সফটওয়্যারে এগুলো নিজের হাতে একটা একটা করে বসাতে হয়। EduSine এ এগুলো আগে থেকেই সাজানো থাকে।

ইবতেদায়ি থেকে কামিল পর্যন্ত ক্লাস
সাইন আপের সময় আলিয়া মাদ্রাসা বেছে নিলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ধারা অনুযায়ী ইবতেদায়ি, দাখিল আর আলিম স্তরের ক্লাস ও সাবজেক্ট তৈরি হয়ে যায়। ফাজিল আর কামিল থাকলে সেগুলোও যোগ করে নিতে পারবেন। দাখিল আর আলিমে বিভাগ, ঐচ্ছিক বিষয় আর চতুর্থ বিষয়ের নিয়ম থাকে। পরে নিজের মতো করে ক্লাস বা কিতাব যোগ করতে বা বদলাতে পারবেন।
পদবির তালিকাতেও মাদ্রাসার শব্দগুলো থাকে, যেমন সুপার, আরবি প্রভাষক, মৌলভী আর ক্বারী।
মাদ্রাসায় যে কাজগুলো সবচেয়ে বেশি লাগে
দাখিল ও আলিমের নিয়মে ফলাফল
দাখিল আর আলিমেও এসএসসি-এইচএসসির মতো ৫ পয়েন্টের স্কেলে জিপিএ হয়। আরবির দুই পত্র একটি সাবজেক্ট হিসেবে ধরা হয়, আর চতুর্থ বিষয় থেকে শুধু ২ এর ওপরের পয়েন্ট যোগ হয়। EduSine এ পরীক্ষা সাজিয়ে নম্বর দিলেই জিপিএ, গ্রেড আর মেধাক্রম স্বয়ংক্রিয়ভাবে হিসাব হয়ে যায়। দাখিল-আলিমের বোর্ড ফলাফলও Excel থেকে তুলে রাখা যায়। বিস্তারিত: ফলাফল প্রকাশ।
পরীক্ষা আর প্রবেশপত্র
নির্বাচনি পরীক্ষার আগে কার বকেয়া আছে তা দেখে প্রবেশপত্র দেওয়া, পরীক্ষার ফির বিল তৈরি করা, আর বোর্ড ধাঁচের টেবুলেশন শিট, সব এক জায়গা থেকেই। বিস্তারিত: পরীক্ষা ও প্রবেশপত্র।
বেতন, লিল্লাহ আর ছাড়
মাসিক বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি। এতিম বা গরিব শিক্ষার্থীর জন্য স্থায়ী ছাড় দেওয়া যায়। রসিদের একটি মাদ্রাসা ধাঁচের ডিজাইনও আছে। বিস্তারিত: ফি ও রসিদ।
আবাসিক ছাত্রাবাস
স্ট্যান্ডার্ড প্ল্যানে ভবন, কক্ষ আর সিটের তালিকা, প্রত্যেক আবাসিক শিক্ষার্থীর সিট ভাড়া আর খানা খরচ, লিল্লাহ বোর্ডিংসহ। বিস্তারিত: হোস্টেল।
হিফজ বিভাগ
মাদ্রাসায় হিফজ বিভাগ থাকলে সবক, সবকি আর আমুখতা প্রতিদিন লেখার জন্য হিফজ ট্র্যাকার আছে। বিস্তারিত: হিফজ ট্র্যাকার।
উপস্থিতি আর এসএমএস
উস্তাদ মোবাইল থেকে হাজিরা নেন। চাইলে অনুপস্থিতির খবর অভিভাবকের মোবাইলে এসএমএসে যায়। বিস্তারিত: উপস্থিতি আর এসএমএস ও ইমেইল।
মাদ্রাসার নিজের ওয়েবসাইট
সাইন আপ করলেই আপনার মাদ্রাসার নামে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি হয়ে যায়। আলিয়া মাদ্রাসার জন্য Minar নামে আলাদা একটি ডিজাইন আছে। Batayon ডিজাইনটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মতো বাংলাদেশের সরকারি পোর্টালগুলোর ধাঁচে বানানো। নোটিশ, শিক্ষকের তালিকা, পরিচালনা কমিটি আর ভর্তির আবেদন ওয়েবসাইটেই থাকে। বিস্তারিত: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।
কে কী কাজ করবেন
- অধ্যক্ষ বা সুপারড্যাশবোর্ডে উপস্থিতি, বকেয়া আর পরীক্ষার কাজ কতদূর হলো, তা দেখবেন।
- অফিস ও হিসাব শাখাভর্তি, বেতন আদায়, রসিদ আর রিপোর্টের কাজ করবেন।
- উস্তাদ ও শিক্ষকমোবাইল থেকে হাজিরা নেবেন আর নম্বর দেবেন।
- অভিভাবকস্ট্যান্ডার্ড প্ল্যানে পোর্টালে ফলাফল আর বকেয়া দেখবেন। ফ্রি প্ল্যানে খবর পাবেন এসএমএস বা ইমেইলে।
কোন প্ল্যান দিয়ে শুরু করবেন
ফ্রি প্ল্যানের কোনো মেয়াদ নেই, শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা নেই। তবে ফ্রি প্ল্যানে একটি কারিকুলাম, প্রতি ক্লাসে একটি শাখা আর বছরে একটি পরীক্ষা নেওয়া যায়। ছাত্রাবাস, বেতন শিট বা একাধিক পরীক্ষা লাগলে স্ট্যান্ডার্ড প্ল্যান নিতে হবে।
আপনার মাদ্রাসার অ্যাকাউন্ট খুলতে চাইলে এখানে শুরু করুন। মাত্র কয়েক মিনিটেই ওয়েবসাইট আর সফটওয়্যার তৈরি হয়ে যাবে।
৩০ ডিসেম্বরের আগেই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন।
১০ মিনিটে চালু। আটকে গেলে আমরা আছি।





