কাদের জন্য

আপনার প্রতিষ্ঠান কোন ধরনের, সেটা বেছে নিন। কোন কাজগুলো EduSine এ আগে থেকেই তৈরি থাকে, আর কোন প্ল্যানে শুরু করবেন, সেখানে দেখে নিতে পারবেন।

EduSine সম্পর্কে

EduSine, আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ফলাফল আর অফিস এক জায়গায়

EduSine এ প্রতিটি স্কুল, মাদ্রাসা ও কলেজ পায় নিজস্ব একটি ফ্রি ওয়েবসাইট আর বোর্ডের নিয়ম মেনে ফলাফল প্রকাশের সুবিধা। জিপিএ, চতুর্থ বিষয় আর দুই পত্রের বিষয়ের সব হিসাব EduSine স্বয়ংক্রিয়ভাবে করে দেয়। এর পেছনে আছে শিক্ষার্থী, উপস্থিতি, ফি ও বেতনের জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা সফটওয়্যার, যখন দরকার তখনই চালু করে নিতে পারবেন।

EduSine বাংলাদেশেই তৈরি। শুরুতে আমরা এটি বানিয়েছিলাম আল-আকসা মাদ্রাসার নিজের অফিসের জন্য। তাই প্রতিটি পেজ বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই দেখা যায়, আর NCTB, আলিয়া, কওমি ও হিফজের হিসাব চলে ঠিক আপনার বোর্ডের নিয়মে।

১১৫তৈরি ওয়েবসাইট ব্লক
২ভাষায় প্রতিটি পেজ
১০ মিনিটচালু হতে সময় লাগে
৳০খরচে শুরু, কোনো সেটআপ ফি নেই
আপনার প্রতিষ্ঠানের কী দরকার?

yourname.eds.bd এড্রেসটি নিন, একটি ডিজাইন বেছে নিন, আর আজই নোটিশ, ভর্তির ফর্ম ও গ্যালারি প্রকাশ করুন। পরে চাইলে নিজের .edu.bd ডোমেইনও যুক্ত করতে পারবেন।

ফ্রি প্ল্যান

আপনার প্রতিষ্ঠানের ধরন বেছে নিন

  • স্কুল

    NCTB কারিকুলামের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের জন্য ফলাফল, ফি, উপস্থিতি আর ফ্রি ওয়েবসাইট। বাংলা ও ইংরেজি ভার্সন দুটোই চলে।

  • আলিয়া মাদ্রাসা

    ইবতেদায়ি থেকে দাখিল, আলিম, ফাজিল ও কামিল। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়মে ফলাফল, বেতন আদায় আর মাদ্রাসার নিজের ওয়েবসাইট।

  • কওমি মাদ্রাসা

    বেফাকের মারহালা বা জামাত অনুযায়ী ক্লাস, মুমতায থেকে রাসিব বিভাগে ফলাফল, খানা আর লিল্লাহ বোর্ডিংয়ের হিসাব, আর মাদ্রাসার ওয়েবসাইট।

  • হিফজ মাদ্রাসা

    প্রতিদিনের সবক, সবকি আর আমুখতা মোবাইলে লিখুন। ৩০ পারার বোর্ড, মাসিক রিপোর্ট, হিফজ পরীক্ষার বিভাগ আর আবাসিক হিসাব এক জায়গায়।

  • কলেজ

    এইচএসসি কলেজের জন্য বিভাগ ও ঐচ্ছিক বিষয়, এসএসসি জিপিএ দিয়ে ভর্তির মেধাতালিকা, বোর্ডের নিয়মে ফলাফল, বেতন আর কলেজের ওয়েবসাইট।

  • কিন্ডারগার্টেন

    প্লে, নার্সারি আর কেজির জন্য জিপিএ ছাড়া সহজ ফলাফল, মাসিক বেতন, ভ্যানের ফি, অভিভাবকদের এসএমএস আর রঙিন ওয়েবসাইট।

  • কোচিং সেন্টার

    কোর্স আর ব্যাচ, ব্যাচের সময় ও আসন, কোর্স অনুযায়ী মাসিক ফি, যত খুশি পরীক্ষা আর অভিভাবকদের এসএমএস। কোচিং সেন্টারের সব কাজ এক জায়গায়।

  • ইংলিশ মিডিয়াম স্কুল

    Cambridge আর Edexcel এর O Level ও A Level, A* থেকে U বা ৯–১ গ্রেড, টার্ম রিপোর্ট, টিউশন ফি আর ইংরেজিতে চলা ওয়েবসাইট ও সফটওয়্যার।

এ বছরের বার্ষিক ফলাফলের আগেই

৩০ ডিসেম্বরের আগেই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন।

১০ মিনিটে চালু। আটকে গেলে আমরা আছি।

WhatsApp এ কথা বলুন
চিরকাল ফ্রি প্ল্যানসেটআপ ফি নেইব্যাংক কার্ড লাগবে না