অনলাইন ভর্তি আবেদন ও ভর্তি পরীক্ষার সফটওয়্যার

ওয়েবসাইটে অনলাইন ভর্তি ফর্ম, আবেদন নম্বর, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মেধা তালিকা, লটারি আর অপেক্ষমাণ তালিকা। এক জায়গায় পুরো ভর্তি।

ওয়েবসাইট ও ভর্তিফ্রি প্ল্যানে
অনলাইন ভর্তি আবেদন ও ভর্তি পরীক্ষার সফটওয়্যার

ভর্তির মৌসুম মানেই অফিসের সামনে লম্বা লাইন, ফর্ম বিক্রি, টাকা জমা, তারপর শত শত কাগজের ফর্ম দেখে তালিকা তৈরি করা। একটি ফর্ম হারিয়ে গেলে বা নাম ভুল লেখা হলে পরে সেটা খুঁজে বের করা খুবই কঠিন।

EduSine এ অভিভাবক ঘরে বসেই আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। আর সব আবেদন এক জায়গায় জমা হয়।

আপনার প্রতিষ্ঠানের জন্য যা করে

  • ওয়েবসাইটে ভর্তি ফর্মচার স্টেপের একটি ফর্ম, যেখানে শিক্ষার্থীর ছবি আর জন্মনিবন্ধন সনদ আপলোড করা যায়।
  • আবেদন নম্বরজমা দিলেই অভিভাবক একটি আবেদন নম্বর পান। সেই নম্বর আর মোবাইল নম্বর দিয়ে পরে আবেদনের অবস্থা দেখতে পারেন।
  • প্রতিটি ক্লাসের আলাদা নিয়মকোন ক্লাসে ভর্তি চলবে, কতটি আসন, কতগুলো আবেদন নেওয়া হবে, শেষ তারিখ কবে আর আবেদন ফি কত, সব ক্লাস অনুযায়ী আলাদা করে ঠিক করা যায়।
  • ভর্তি পরীক্ষাপরীক্ষার রোল দেওয়া, প্রবেশপত্র প্রিন্ট করা, নম্বর দেওয়া আর মেধা তালিকা প্রকাশ, সব এখান থেকেই।
  • লটারি আর জিপিএভিত্তিক মেধাযেসব ক্লাসে পরীক্ষা হয় না, সেখানে লটারি বা এসএসসি/দাখিলের জিপিএ দিয়ে বাছাই করা যায়।
  • অপেক্ষমাণ তালিকানির্বাচিত কেউ ভর্তি না হলে অফিস থেকে তালিকার পরের জনকে আসন দেওয়া যায়।
  • এক ক্লিকে শিক্ষার্থীনির্বাচিত আবেদনকারী ভর্তি হলে আবেদনের তথ্য দিয়েই শিক্ষার্থীর রেকর্ড তৈরি হয়ে যায়। নতুন করে আর কিছু লিখতে হয় না।

যেভাবে কাজ করে

  1. ভর্তি চালু করুনকোন কোন ক্লাসে ভর্তি চলবে, আসন আর শেষ তারিখ ঠিক করে দিন। প্রতিটি ক্লাসে বাছাইয়ের পদ্ধতি বেছে নিন: সরাসরি, ভর্তি পরীক্ষা, লটারি অথবা জিপিএভিত্তিক মেধা।
  2. অভিভাবক আবেদন করেনওয়েবসাইটের ফর্ম পূরণ করে ছবি আর কাগজপত্র আপলোড করেন, তারপর একটি আবেদন নম্বর পান।
  3. আবেদন ফি নিনঅফিসে ফি নিলে সফটওয়্যারে তা লিখে রাখুন। স্ট্যান্ডার্ড প্ল্যানে প্রতিষ্ঠানের নিজের পেমেন্ট গেটওয়ে যুক্ত থাকলে অনলাইনেও ফি নেওয়া যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি না দিলে আবেদনটি বাতিল হয়ে যায়।
  4. বাছাই করুনপরীক্ষা হলে রোল দিন, প্রবেশপত্র প্রিন্ট করুন, পরীক্ষার পর নম্বর দিন। দুজনের নম্বর সমান হলেও মেধাক্রম ঠিকভাবেই সাজানো হয়।
  5. ফলাফল জানানমেধা তালিকা প্রকাশ করলে আবেদনকারীদের এসএমএস বা ইমেইলে জানানো যায়। ওয়েবসাইটে শুধু রোল নম্বরসহ একটি নোটিশও দেওয়া যায়।
  6. ভর্তি নিননির্বাচিতরা ভর্তি হলে তাঁদের শিক্ষার্থী হিসেবে যোগ করুন। কেউ না এলে অপেক্ষমাণ তালিকা থেকে পরের জনকে "Offer" দিন। এটি স্বয়ংক্রিয়ভাবে হয় না, কাকে আসন দেবেন তা অফিস নিজেই ঠিক করে।

কারা ব্যবহার করেন

  • প্রতিষ্ঠান প্রধানআসন, পদ্ধতি আর মেধা তালিকা অনুমোদন করেন।
  • অফিসআবেদন দেখে, ফি নেয়, রোল আর প্রবেশপত্র দেয়, তারপর ভর্তির কাজ শেষ করে।
  • শিক্ষকভর্তি পরীক্ষার খাতা দেখে নম্বর দেন।
  • অভিভাবকঅনলাইনে আবেদন করেন, আবেদনের অবস্থা আর ফলাফল দেখেন।

ফ্রি আর স্ট্যান্ডার্ড প্ল্যানে কী পাবেন

অনলাইন ভর্তি ফর্ম, আবেদন নম্বর, ভর্তি পরীক্ষা, মেধা তালিকা, লটারি আর অফিসে ফি নেওয়ার হিসাব সব প্ল্যানেই আছে। প্রতিষ্ঠানের নিজের পেমেন্ট গেটওয়ে দিয়ে অনলাইনে আবেদন ফি নেওয়ার সুবিধা পাবেন স্ট্যান্ডার্ড প্ল্যানে।

ফ্রিস্ট্যান্ডার্ড
অনলাইন ভর্তি ফর্মআছেআছে
আবেদন নম্বরআছেআছে
অফিসে নেওয়া ফি লিখে রাখাআছেআছে
ভর্তি পরীক্ষা, মেধাতালিকা আর লটারিনেইআছে
অনলাইনে আবেদন ফিনেইআছে

সাধারণ প্রশ্ন

অভিভাবকেরা কি bKash বা Nagad এ আবেদন ফি দিতে পারবেন?

স্ট্যান্ডার্ড প্ল্যানে আপনার প্রতিষ্ঠানের নিজের SSLCommerz বা aamarPay মার্চেন্ট অ্যাকাউন্ট যুক্ত করলে অভিভাবকেরা অনলাইনে ফি দিতে পারবেন। bKash, Nagad নাকি কার্ড, কোনটা দিয়ে দেওয়া যাবে তা নির্ভর করে সেই গেটওয়ের ওপর।

কাগজের ফর্মও কি নেওয়া যাবে?

হ্যাঁ। অফিসে জমা পড়া কাগজের ফর্মের তথ্য অফিস থেকেই সফটওয়্যারে লিখে দেওয়া যায়। তখন অনলাইন আর কাগজের সব আবেদন এক তালিকায় থাকবে।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কি প্রিন্ট করা যায়?

হ্যাঁ। প্রতিটি A4 পাতায় চারটি করে প্রবেশপত্র প্রিন্ট হয়।

আবেদনকারীর তথ্য কি আবার লিখতে হবে?

না। ভর্তি নিশ্চিত হলে আবেদনের তথ্য দিয়েই শিক্ষার্থীর রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায়।

এবারের ভর্তি অনলাইনে নিতে চাইলে আজই আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খুলুন। মাত্র কয়েক মিনিটেই সব তৈরি হয়ে যাবে।

আরও কিছু ফিচার

ওয়েবসাইট ও ভর্তিফ্রি প্ল্যানে

ফ্রি ওয়েবসাইট

বাংলা ও ইংরেজিতে প্রতিষ্ঠানের ফ্রি ওয়েবসাইট। নোটিশ, ভর্তি ফর্ম, ফলাফল আর শিক্ষকের তালিকা সফটওয়্যার থেকেই আপডেট হয়। ১২ টি ডিজাইন।

পরীক্ষা ও ফলাফলফ্রি প্ল্যানে

ফলাফল ও মার্কশিট

বোর্ডের নিয়মে জিপিএ, চতুর্থ বিষয় আর মেধাক্রম স্বয়ংক্রিয়ভাবে হিসাব করুন। মার্কশিট প্রিন্ট করুন, অভিভাবককে এসএমএসে ফলাফল পাঠান।

প্রতিদিনের কাজফ্রি প্ল্যানে

উপস্থিতি

শিক্ষকের মোবাইলে রোল কল, ফিঙ্গারপ্রিন্ট মেশিনের সাথে সিঙ্ক, অনুপস্থিত হলে অভিভাবককে এসএমএস, আর মাসিক উপস্থিতির রিপোর্ট।

এ বছরের বার্ষিক ফলাফলের আগেই

৩০ ডিসেম্বরের আগেই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন।

১০ মিনিটে চালু। আটকে গেলে আমরা আছি।

WhatsApp এ কথা বলুন
চিরকাল ফ্রি প্ল্যানসেটআপ ফি নেইব্যাংক কার্ড লাগবে না