অ্যাডমিট কার্ড মেকার: প্রবেশপত্র তৈরি করুন অনলাইনে, ফ্রি
অনলাইনে ফ্রি অ্যাডমিট কার্ড তৈরি করুন। প্রতিষ্ঠানের নাম, পরীক্ষার রুটিন আর Excel থেকে শিক্ষার্থীর তালিকা পেস্ট করলেই এক পাতায় ২ টি বা ৪ টি প্রবেশপত্র, PDF আর প্রিন্ট। কোনো অ্যাকাউন্ট লাগবে না।
প্রতিষ্ঠানের নাম, পরীক্ষার রুটিন আর শিক্ষার্থীর তালিকা দিলেই প্রিন্টের জন্য তৈরি প্রবেশপত্র পেয়ে যাবেন। তালিকাটি Excel বা Google Sheets থেকে কপি করে সরাসরি পেস্ট করা যায়, অথবা .xlsx বা .csv ফাইল থেকেও আনা যায়। আপনার দেওয়া তথ্য, লোগো আর ছবি আপনার ব্রাউজারের বাইরে কোথাও যায় না।
অনলাইনে অ্যাডমিট কার্ড তৈরি করবেন যেভাবে
- প্রতিষ্ঠানের তথ্য দিন। প্রতিষ্ঠানের নাম, ঠিকানা আর EIIN লিখুন। লোগো থাকলে যোগ করুন, না থাকলেও চলবে।
- পরীক্ষার নাম আর রুটিন দিন। যেমন "বার্ষিক পরীক্ষা ২০২৬", ক্লাস, শাখা, পরীক্ষার সময় আর প্রতিটি বিষয়ের তারিখ। বার স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে।
- শিক্ষার্থীর তালিকা দিন। নাম, পিতার নাম, রোল আর রেজি. নং এর কলামগুলো Excel থেকে কপি করে তালিকার প্রথম ঘরে পেস্ট করুন। চাইলে ক্লাস, শাখা আর ছবির কলামও দেখাতে পারবেন।
- ডিজাইন বেছে নিন। রুটিনসহ, ক্লাসিক, বোর্ড স্টাইল অথবা সাদাকালো। এক পাতায় ২ টি নাকি ৪ টি কার্ড ছাপাবেন, সেটাও ঠিক করে দিন।
- PDF ডাউনলোড করুন অথবা প্রিন্ট করুন। প্রতিটি কার্ডের পাশে কাটার দাগ থাকবে, তাই কাগজ কেটে নিলেই হবে।
Excel থেকে অ্যাডমিট কার্ড তৈরি
অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীর তালিকা আগে থেকেই Excel বা Google Sheets এ থাকে। এখানে আলাদা করে টাইপ করার দরকার নেই।
- কপি আর পেস্ট: Excel এ নাম থেকে রেজি. নং পর্যন্ত ঘরগুলো সিলেক্ট করে কপি করুন। তারপর এখানকার তালিকার যেকোনো ঘরে পেস্ট করুন। প্রতিটি ঘর নিজের জায়গায় বসে যাবে, দরকার হলে নতুন সারিও যোগ হবে।
- ফাইল থেকে আনুন: পুরো .xlsx বা .csv ফাইলও আনা যায়। ফাইলের প্রথম সারিতে "নাম", "পিতার নাম", "রোল", "রেজি. নং" লেখা থাকলে কলামগুলো সেই নাম দেখেই মিলিয়ে নেওয়া হবে।
- নিজে লিখুন: তালিকাটি দেখতে স্প্রেডশিটের মতোই। Enter চাপলে নিচের ঘরে, Tab চাপলে পাশের ঘরে যাওয়া যায়।
কতজন শিক্ষার্থী পাওয়া গেল, তালিকার নিচেই দেখা যাবে। প্রবেশপত্র শুধু তাদেরই তৈরি হবে, যাদের নাম লেখা আছে।
স্কুল ও মাদ্রাসার পরীক্ষার জন্য চারটি ডিজাইন
- রুটিনসহ: কার্ডেই পরীক্ষার তারিখ, বার, বিষয় আর সময়ের একটি ছোট রুটিন থাকে। শিক্ষার্থী আর অভিভাবকের জন্য সবচেয়ে কাজের।
- ক্লাসিক: নাম, পিতার নাম, ক্লাস, রোল আর রেজি. নং। সঙ্গে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরের জায়গা আর একটি ছোট নির্দেশনা।
- বোর্ড স্টাইল: শিক্ষা বোর্ডের প্রবেশপত্রের মতো রোল আর রেজি. নং বক্সে, সঙ্গে বিষয়ের তালিকা।
- সাদাকালো: রঙিন প্রিন্টার না থাকলে এটি বেছে নিন। সাধারণ ফটোকপি মেশিনেও পরিষ্কার আসে।
এক পাতায় ২ টি কার্ড দিলে প্রতিটি কার্ড A5 মাপের হয়। ৪ টি দিলে কার্ড ছোট হয়, কাগজও কম লাগে।
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন
অ্যাডমিট কার্ড মেকারটি কি সত্যিই ফ্রি?
হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে। কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না, কতগুলো কার্ড বানাবেন তারও কোনো সীমা নেই। প্রতিটি কার্ডের নিচে ছোট করে "edusine.com এ ফ্রি তৈরি" লেখা থাকে।
শিক্ষার্থীদের তথ্য কি কোথাও পাঠানো হয়?
না। সব কাজ আপনার ব্রাউজারের ভেতরেই হয়। তালিকা, লোগো আর ছবি কোনো সার্ভারে আপলোড হয় না। কাজটি এই ব্রাউজারেই সেভ থাকে, তাই পেজ রিফ্রেশ করলেও হারাবে না। "সব মুছে ফেলুন" চাপলে সব মুছে যাবে।
Excel ফাইল থেকে কি সরাসরি অ্যাডমিট কার্ড বানানো যায়?
যায়। Excel বা Google Sheets থেকে ঘরগুলো কপি করে তালিকায় পেস্ট করুন, অথবা .xlsx বা .csv ফাইলটি আনুন। কলামের ক্রম হবে নাম, পিতার নাম, রোল, রেজি. নং। প্রথম সারিতে কলামের নাম লেখা থাকলে ক্রম ভিন্ন হলেও সমস্যা নেই।
মোবাইল থেকে কি প্রবেশপত্র তৈরি করা যায়?
যায়। পেজটি মোবাইলের জন্যই সাজানো। তালিকাটি পাশে স্ক্রল করে দেখা যায়, নামের কলাম জায়গায় থাকে। শেষে PDF ডাউনলোড করে যেকোনো দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে পারবেন।
কার্ডে শিক্ষার্থীর ছবি দেওয়া যায়?
যায়। "আরও কলাম দেখান" থেকে ছবি বেছে নিন, তারপর প্রতিটি সারিতে ছবি যোগ করুন। ছবি না দিলে কার্ডে ছবির ঘর থাকবে না।
প্রতি বছর কি আবার সব লিখতে হবে?
এখানে প্রতিবার তালিকা দিতে হবে। আপনার প্রতিষ্ঠান EduSine এ থাকলে শিক্ষার্থীর তথ্য, রুটিন আর বকেয়া ফি দেখে প্রতিটি পরীক্ষার প্রবেশপত্র স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায়, কার্ডে QR কোডও থাকে।
আরও কিছু ফ্রি টুল
- ফ্রি আইডি কার্ড মেকার দিয়ে একই তালিকা থেকে শিক্ষার্থীর আইডি কার্ড বানান।
- ক্লাস রুটিন মেকার দিয়ে প্রতিষ্ঠানের ক্লাস রুটিন তৈরি করুন।
- পরীক্ষার পর জিপিএ ক্যালকুলেটর দিয়ে ফলাফল মিলিয়ে দেখুন।
আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট আর সফটওয়্যার বিনামূল্যে শুরু করতে চাইলে কয়েকটি তথ্য দিলেই হবে।
ফ্রি ওয়েবসাইট তৈরি করুন