স্কুল পরিবহন ফি: কে গাড়িতে যায় আর কত দেয়

প্রতিষ্ঠানের গাড়ি বা ভ্যানে কোন শিক্ষার্থী যায়, তার ঠিকানা আর মাসিক পরিবহন ফি এক তালিকায়। ফি স্বয়ংক্রিয়ভাবে মাসিক বিলে যোগ হয়, ফ্রি প্ল্যানেও।

মাদ্রাসা ও ক্যাম্পাসফ্রি প্ল্যানে
স্কুল পরিবহন ফি: কে গাড়িতে যায় আর কত দেয়

অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য বাস, মাইক্রো বা ভ্যান থাকে। মাসিক বেতনের সাথে পরিবহন ফিও নিতে হয়। কিন্তু কে গাড়িতে যায়, কার কাছ থেকে কত নিতে হবে, আর কে এই মাস থেকে আর যাবে না, এই হিসাব প্রায়ই আলাদা একটি খাতায় থাকে। ফলে মাসিক বিলে পরিবহন ফি যোগ করতে ভুল হয়, অথবা কেউ গাড়ি ছেড়ে দেওয়ার পরও তার নামে বিল চলে যায়।

EduSine এ পরিবহন ফির জন্য একটি সহজ তালিকা আছে। এখানে রুট বা গাড়ির হিসাব রাখা হয় না, শুধু টাকার হিসাবটা ঠিকঠাক রাখা হয়।

আপনার প্রতিষ্ঠানের জন্য যা করে

  • যাত্রী তালিকাকোন কোন শিক্ষার্থী প্রতিষ্ঠানের গাড়িতে যাতায়াত করে, তা এক তালিকায় থাকে।
  • ঠিকানা হাতের কাছেশিক্ষার্থীর প্রোফাইলের ঠিকানা নামের পাশেই দেখা যায়। নাম, আইডি, ঠিকানা বা মোবাইল নম্বর দিয়ে তালিকায় খোঁজা যায়।
  • মাসিক পরিবহন ফিপ্রত্যেকের জন্য আলাদা অঙ্ক ঠিক করা যায়। দূরের শিক্ষার্থীর ফি বেশি, কাছের শিক্ষার্থীর কম।
  • স্বয়ংক্রিয়ভাবে বিলে যোগপ্রতি মাসে ফির বিল তৈরির সময় এই তালিকার শিক্ষার্থীদের পরিবহন ফি নিজেই বিলে চলে আসে।
  • একসাথে যোগ বা বাদনতুন বছরের শুরুতে একটি শ্রেণি বেছে অনেক শিক্ষার্থীকে টিক দিয়ে একসাথে যোগ করা যায়, আবার একসাথে বাদও দেওয়া যায়।
  • নির্দিষ্ট মাস থেকে ফি বদলটিক দেওয়া শিক্ষার্থীদের, বা সবার ফি আপনার বেছে নেওয়া মাস থেকে বদলানো যায়। সামনে কোন বদল আসছে, তালিকাতেই দেখা যায়।

যেভাবে কাজ করে

  1. ক্যাম্পাস → পরিবহন পেজটি খুলুন।
  2. যারা গাড়িতে যায়, সেই শিক্ষার্থীদের তালিকায় যোগ করুন।
  3. মাসিক পরিবহন ফি আর কোন মাস থেকে শুরু, তা লিখুন।
  4. মাসিক বিল তৈরি করলেই পরিবহন ফি বিলে যোগ হয়ে যাবে।
  5. কেউ গাড়িতে যাওয়া বন্ধ করলে তাকে তালিকা থেকে বাদ দিন, আর কোন মাস থেকে ফি বন্ধ হবে তা বেছে নিন। সেই মাস থেকে তার নামে পরিবহন ফি আর বিল হবে না।

কারা ব্যবহার করেন

  • অফিস সহকারীকে গাড়িতে যাবে তা তালিকায় রাখেন।
  • হিসাব বিভাগমাসিক বিলে পরিবহন ফি ঠিকমতো আসছে কি না দেখেন, টাকা নিয়ে রসিদ দেন।
  • প্রধান শিক্ষককতজন শিক্ষার্থী গাড়িতে যাচ্ছে আর কত টাকা আসার কথা, তা দেখেন।

সাধারণ কিছু প্রশ্ন

ফ্রি প্ল্যানে কি এটি পাওয়া যাবে?

হ্যাঁ। পরিবহন তালিকা ফির হিসাবের অংশ, তাই ফ্রি প্ল্যানেও আছে।

পরিবহন ফি কি মাসিক বেতনের সাথে এক রসিদে নেওয়া যাবে?

হ্যাঁ। পরিবহন ফি সাধারণ মাসিক বিলের মধ্যেই যোগ হয়, তাই এক রসিদেই নেওয়া যায়।

গাড়ি, রুট আর চালকের হিসাব কি রাখা যায়?

এখনো না। এই মুহূর্তে EduSine এ শুধু কে গাড়িতে যায় আর কত টাকা দেয়, এই হিসাব রাখা যায়। ঠিকানাটা আসে শিক্ষার্থীর প্রোফাইল থেকে। গাড়ির কাগজপত্র, রুট বা চালকের তথ্য রাখার ব্যবস্থা এখনো চালু হয়নি।

মাঝ মাসে কেউ গাড়ি ছেড়ে দিলে কী করব?

তাকে তালিকা থেকে বাদ দিন, আর কোন মাস থেকে ফি বন্ধ হবে তা বেছে নিন। কোনো মাসের বিল আগেই তৈরি হয়ে গিয়ে থাকলে ফি রেজিস্টারে সেই মাসের ঘরে চাপ দিন। তারপর ছাড় দিন অথবা বিলটি বাতিল করুন।

ফির পুরো হিসাব কীভাবে চলে জানতে ফি ও রসিদ পেজটি দেখুন। আপনার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খুলতে এখানে শুরু করুন।

আরও কিছু ফিচার

মাদ্রাসা ও ক্যাম্পাসফ্রি প্ল্যানে

হিফজ ট্র্যাকার

হিফজ মাদ্রাসার জন্য প্রতিদিনের সবক, সবকি ও আমুখতা লেখা, ৩০ পারার বোর্ড, খতমের রেকর্ড আর মাসিক রিপোর্ট। সব প্ল্যানে ফ্রি।

মাদ্রাসা ও ক্যাম্পাসস্ট্যান্ডার্ড

হোস্টেল

আবাসিক মাদ্রাসা ও স্কুলের জন্য ভবন, কক্ষ আর সিটের ম্যাপ, আবাসিক শিক্ষার্থী, সিট ভাড়া, খানার টাকা, লিল্লাহ ছাড় আর সাপ্তাহিক খাবারের মেনু।

পরীক্ষা ও ফলাফলফ্রি প্ল্যানে

ফলাফল ও মার্কশিট

বোর্ডের নিয়মে জিপিএ, চতুর্থ বিষয় আর মেধাক্রম স্বয়ংক্রিয়ভাবে হিসাব করুন। মার্কশিট প্রিন্ট করুন, অভিভাবককে এসএমএসে ফলাফল পাঠান।

এ বছরের বার্ষিক ফলাফলের আগেই

৩০ ডিসেম্বরের আগেই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন।

১০ মিনিটে চালু। আটকে গেলে আমরা আছি।

WhatsApp এ কথা বলুন
চিরকাল ফ্রি প্ল্যানসেটআপ ফি নেইব্যাংক কার্ড লাগবে না