হিফজ ট্র্যাকার: সবক, সবকি আর আমুখতার দৈনিক হিসাব

হিফজ মাদ্রাসার জন্য প্রতিদিনের সবক, সবকি ও আমুখতা লেখা, ৩০ পারার বোর্ড, খতমের রেকর্ড আর মাসিক রিপোর্ট। সব প্ল্যানে ফ্রি।

মাদ্রাসা ও ক্যাম্পাসফ্রি প্ল্যানে
হিফজ ট্র্যাকার: সবক, সবকি আর আমুখতার দৈনিক হিসাব

হিফজখানায় প্রতিটি ছাত্রের অগ্রগতি আলাদা। কেউ আজ নতুন সবক নিচ্ছে পাঁচ পৃষ্ঠা, কেউ আটকে আছে আগের পারার সবকিতে। উস্তাদেরা সাধারণত খাতায় লিখে রাখেন, কিন্তু মাস শেষে মুহতামিম সাহেব বা অভিভাবক জানতে চাইলে পুরো খাতা ঘেঁটে হিসাব বের করতে হয়। EduSine এর হিফজ ট্র্যাকার এই খাতাটিকেই মোবাইলে নিয়ে আসে।

আপনার প্রতিষ্ঠানের জন্য যা করে

  • প্রতিদিনের হিসাবপ্রতিটি ছাত্রের সবক, সবকি আর আমুখতা, কোন পারা আর কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত, তা লেখা যায়।
  • মান আর ভুলপ্রতিটি পড়ার মান, কয়টি ভুল হয়েছে আর উস্তাদের মন্তব্য।
  • দুই বেলার পড়াযেসব মাদ্রাসায় দিনে দুবার শোনানো হয়, যেমন ফজরের পর আর জোহরের পর, সেখানে দ্বিতীয় বেলার হিসাবও রাখা যায়।
  • ৩০ পারার বোর্ডএক নজরে দেখা যায়, কোন ছাত্রের কোন পারা মুখস্থ হয়ে গেছে আর কোনটি বাকি।
  • খতমের রেকর্ডকোন ছাত্র কবে হিফজ শেষ করল, তা রেকর্ডে থেকে যায়।
  • মাসিক রিপোর্টইংরেজি বা হিজরি মাস ধরে মাসিক রিপোর্ট প্রিন্ট করা যায়।

যেভাবে কাজ করে

  1. আপনার প্রতিষ্ঠানে কওমি বা হিফজ কারিকুলাম থাকলে উপস্থিতি → হিফজ ট্র্যাকার মেনুটি দেখা যাবে।
  2. উস্তাদ নিজের মোবাইল থেকে ক্লাস বা শাখা খুলবেন।
  3. প্রতিটি ছাত্রের নামের পাশে সেদিনের সবক, সবকি আর আমুখতা লিখবেন।
  4. মান, ভুলের সংখ্যা আর দরকার হলে মন্তব্য দেবেন।
  5. মাস শেষে মাসিক রিপোর্ট প্রিন্ট করে মুহতামিম সাহেবকে দেখাবেন বা অভিভাবকের হাতে দেবেন।

কারা ব্যবহার করেন

  • উস্তাদ (শ্রেণি শিক্ষক)নিজের ক্লাসের ছাত্রদের প্রতিদিনের হিসাব লেখেন।
  • সহকারী উস্তাদনির্দিষ্ট শাখার জন্য অনুমতি দিলে তিনিও লিখতে পারেন।
  • মুহতামিম বা নাজেম৩০ পারার বোর্ড আর মাসিক রিপোর্ট দেখে পুরো হিফজ বিভাগের অগ্রগতি বোঝেন।
  • অভিভাবকস্ট্যান্ডার্ড প্ল্যানে অভিভাবক পোর্টালে সন্তানের হিফজের হিসাব শুধু দেখতে পারেন।

সাধারণ কিছু প্রশ্ন

হিফজ ট্র্যাকারের জন্য কি আলাদা টাকা দিতে হয়?

না। হিফজ ট্র্যাকার সব প্ল্যানে আছে, ফ্রি প্ল্যানেও। শুধু অভিভাবকের পোর্টালে দেখানোর জন্য স্ট্যান্ডার্ড প্ল্যান লাগে, কারণ পোর্টাল স্ট্যান্ডার্ড প্ল্যানের অংশ।

বালিকা শাখার জন্য কোনো ব্যবস্থা আছে?

হ্যাঁ। বানাত শাখায় কোনো পুরুষ শিক্ষককে দায়িত্ব দিলে সফটওয়্যার সতর্ক করে দেয়।

হিজরি মাস ধরে রিপোর্ট পাওয়া যাবে?

হ্যাঁ। মাসিক রিপোর্ট ইংরেজি মাস বা হিজরি মাস, যেটা আপনার মাদ্রাসায় চলে, সেভাবে প্রিন্ট করা যায়।

খতম শেষ হলে কি সনদ পাওয়া যায়?

খতমের তারিখ রেকর্ডে থেকে যায়। তবে হিফজ ট্র্যাকার থেকে আলাদা কোনো খতম সনদ প্রিন্ট হয় না।

উস্তাদেরা কি মোবাইল থেকে লিখতে পারবেন?

হ্যাঁ। পুরো ট্র্যাকারটি মোবাইলে চলে, বাংলায়। কম্পিউটার না থাকলেও কোনো সমস্যা নেই।

কওমি বা হিফজ মাদ্রাসা চালালে কওমি মাদ্রাসা আর হিফজ মাদ্রাসা পেজ দুটিও দেখতে পারেন। আজই আপনার মাদ্রাসার অ্যাকাউন্ট খুলতে এখানে শুরু করুন।

আরও কিছু ফিচার

মাদ্রাসা ও ক্যাম্পাসস্ট্যান্ডার্ড

হোস্টেল

আবাসিক মাদ্রাসা ও স্কুলের জন্য ভবন, কক্ষ আর সিটের ম্যাপ, আবাসিক শিক্ষার্থী, সিট ভাড়া, খানার টাকা, লিল্লাহ ছাড় আর সাপ্তাহিক খাবারের মেনু।

মাদ্রাসা ও ক্যাম্পাসফ্রি প্ল্যানে

পরিবহন

প্রতিষ্ঠানের গাড়ি বা ভ্যানে কোন শিক্ষার্থী যায়, তার ঠিকানা আর মাসিক পরিবহন ফি এক তালিকায়। ফি স্বয়ংক্রিয়ভাবে মাসিক বিলে যোগ হয়, ফ্রি প্ল্যানেও।

পরীক্ষা ও ফলাফলফ্রি প্ল্যানে

ফলাফল ও মার্কশিট

বোর্ডের নিয়মে জিপিএ, চতুর্থ বিষয় আর মেধাক্রম স্বয়ংক্রিয়ভাবে হিসাব করুন। মার্কশিট প্রিন্ট করুন, অভিভাবককে এসএমএসে ফলাফল পাঠান।

এ বছরের বার্ষিক ফলাফলের আগেই

৩০ ডিসেম্বরের আগেই আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে আনুন।

১০ মিনিটে চালু। আটকে গেলে আমরা আছি।

WhatsApp এ কথা বলুন
চিরকাল ফ্রি প্ল্যানসেটআপ ফি নেইব্যাংক কার্ড লাগবে না